পরম-পিয়ার ছেলের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, আদর করে নিষাদকে কী উপহার দিলেন মমতা?

অন্তিম মূহুর্তে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদর করে কী উপহার দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্তিম মূহুর্তে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদর করে কী উপহার দিলেন? সোমবার (২২ ডিসেম্বর) ফার প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে আয়োজিত হয়েছিল পরমব্রত এবং পিয়া চক্রবর্তীর ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান। নিষাদকে আদরে ভরিয়ে দিতে টলিউডের সিংহভাগ তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু সবথেকে আকর্ষণীয় ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতি। যা অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছিল। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নিমন্ত্রণ রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা পরম-পিয়ার আলাদা প্রাপ্তি।

এদিন অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে পৌঁছন তিনি। নিষাদকে মন ভরে আশীর্বাদ করলেন। সঙ্গে দিলেন বিশ্ববাংলার বিশেষ উপহার। যা তাঁর তারকা বাবা-মায়ের হাতে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথ, পার্ণো মিত্র- সহ আরও অনেকে। এদিন গোলাপি থিমে সেজে উঠেছিল নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানের আসর। সেইমতো ক্ষুদেকে সাজানো হয়েছিল গোলাপি ধুতি-পঞ্জাবি। ছেলের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন পিয়া-পরমব্রত।

অতিথি তালিকায় আরও ছিলেন, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ, রানা সরকার। এছাড়াও ছিলেন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। ছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরি এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। পাশাপাশি ছেলের অন্নপ্রাশনে এলাহি আয়োজন করেছিলেন পরম-পিয়া। কোনও খামতি রাখেননি। মেনুতে ছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই পোলাও, রুইমাছ, মাটন কষা, ফুলকপির রোস্ট, শেষপাতে ছিল নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর