শিলিগুড়ি, আগরতলা ও গুয়াহাটি মিশন থেকেও ভিসা দেওয়া বন্ধ করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইসলামি জঙ্গিদের পাশে দাঁড়িয়েনয়াদিল্লির সঙ্গে চরম সঙ্ঘাতেরপথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। দিল্লির পরে এবার অসমের রাজধানী গুয়াহাটি, ত্রিপুরার রাজধানী আগরতলা ও শিলিগুড়িতে থাকা কার্যালয় থেকে  সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া  বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীযদের ভিসা দেওয়ার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ইসলামি জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই নতুন করে দিল্লি-ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের মাটিতে ডেরা বেঁধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউনূস সরকার। ভারত বিদ্বেষ তুঙ্গে ওঠে বাংলাদেশে। চট্টগ্রাম-রাজশাহী-সিলেট-খুলনায় ভারতীয় উপদূতাবাস ও সহকারী দূতাবাসগুলিতে হামলার চেষ্টা চালায় ইসলামি জঙ্গিরা। এমনকি বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহ হাইকমিশনার রাজীব রঞ্জনের উপরেও হামলার চেষ্টা চালানো হয়। ফলে নিরাপত্তার কারণে ঢাকা-সহ বাংলাদেশে থাকা ভিসাকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ মন্ত্রক।

মুখ বাঁচাতে পাল্টা দিল্লিতে থাকা বাংলাদেশের দূতাবাসে হিন্দু জঙ্গিরা আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তোলে ইউনূস সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ (যিনি নিজে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত ছিলেন) ওই অভিযোগ করেন। যদিও গতকাল রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল ওই আভিযোগ সরাসরি নস্যা‍ৎ করে দেন। তিনি স্পষ্ট জানান, ‘দিল্লিতে বাংলাদেশ দুতাবাসের সামনে কাউকে যেতে দেওয়া হয়নি।’ তবে ওই যুক্তি মানতে চাননি ইউনূসের বিদেশ উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘এজেন্ট’ তৌহিদ হোসেন। তিনি তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘গত শনিবার রাতে হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামে একটি উগ্রবাদী সংগঠনের ২০-২৫ জনের একটি দল বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে, বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দিয়েছে। কূটনৈতিক এলাকার ভিতরে হাইকমিশন অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছে। সেখানে কিভাবে চরমপন্থীরা প্রবেশ করতে পারল তার জবাব দিতে হবে দিল্লিকে।’

দিল্লির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মোদি সরকারের উপরে পাল্টা চাপের পথে হেঁটে দিল্লি, শিলিগুড়ি, গুয়াহাটি ও আগরতলার অফিস থেকে ভারতীয়দের জন্য ভিসা প্রদান স্থগিত রাখা হয়। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামিকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা