বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেকবাগানে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশননের সামনে বাংলাদেশের হিন্দু হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চ(Hindu Jagaran Mancha)। এই বিপক্ষে কেন্দ্র করে ব্যাপক গোলমাল বাঁধে । পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা।এরপর বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরায় পুলিশ। একাধিক হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে পুলিশ পিজন ভ্যানে করে লালবাজারে(Lalbazar) নিয়ে যায়। বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পার্ক সার্কাস এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয় ঘিরে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলেন কিন্তু পুলিশ প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। ফলে গোলমাল বাঁধে।

পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।বাংলাদেশে দিপু দাসের হত্যার প্রতিবাদে মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয় ।শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত গিয়ে সেখানে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ছিল।বাংলাদেশে দীপু দাদের নৃশংস হত্যার দায় কার? এই প্রশ্ন তুলে হিন্দু জাগরণ মঞ্চের বক্তব্য,একজন সাধারণ মানুষ, একজন শ্রমজীবী যুবক, কোনো প্রমাণিত অপরাধ ছাড়াই নির্মম নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারালেন।আর হাজার হাজার মানুষ প্রকাশ্য রাস্তায় সেই হত্যাকাও মোবাইলে ভিডিও করলেন, viral হল সেই ভিডিও। এ কোন পৃথিবীতে আমরা বাস করছি। ২০২৫ এর মত ডিজিটাল যুগে(Digital ) দাঁড়িয়ে এই বর্বরোচিত ভয়ংকর ঘটনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পৃথিবী দেখছি।আমরা দেখছি কিভাবে প্রকাশ্য সমাবেশে হাজার হাজার মানুষ একটা হত্যার পৈশাচিক আনন্দ উপভোগ করছে। ধর্মের নামে স্লোগান দেয়। ধর্ম কি মানুষকে এই রকম নারকীয় ভাবে হত্যা শেখায়?

বাংলাদেশের এই হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস ও অমানবিক হত্যা কেবল একজন মানুষের মৃত্যু নয়। এই ঘটনা হিন্দু সতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। তার একমাত্র “অপরাধ” মিল-সে হিন্দু দিল।এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের বিবেকের মৃত্যু। এই হত্যা প্রশ্ন তুলে দেয় কোন পৃথিবীতে আমরা হিন্দুরা বাস করছি?কোন ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে? এ কীরকম গণতন্ত্র? এই ধর্মীয় মৌলবাদের শেষ কোথায়? প্রতিবেশী রাষ্ট্রে শুধুমাত্র ধর্মীয় পরিচয় আলাদা হওয়ার কারণে এই নারকীয় পৈশাচিক হত্যা-মিছিলের ছবি ভিডিও দেখে, আপনাদের মনে কি একবারও ভবিষ্যতের চিন্তা হচ্ছে না?একবারও কি নিজের বিবেক জাগছে না?

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL