বালিগঞ্জের প্রার্থীর ‘বিতর্কিত’ ভিডিও ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে হুমায়ুন, কি সিদ্ধান্ত নিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: ছোট পোশাকে পানশালায় টাকিলা শট দিতে দেখা গিয়েছে হুমায়ুনের দলের ব্রাহ্মণ মহিলা প্রার্থী নিশা চট্টোপাধ্যায়কে(Nisha Chattapadhay) । কিন্তু দল ঘোষণা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভিডিও ভাইরাল হওয়ার পর বালিগঞ্জ আসনের প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর(Humayun Kabir)। সোমবার রাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। সোমবার হুমায়ুন নতুন তার দল জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক ঘোষণা করেন। মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মাটি থেকে প্রথম দুই হিন্দু ব্রাহ্মণ মহিলার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে রাজনৈতিক মঞ্চে চমক দেওয়ার চেষ্টা করেন ভরতপুরের বিধায়ক। মঞ্চ থেকে হুমায়ুন কলকাতা বালিগঞ্জ বিধানসভা(Ballyganj Assembly) কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে নিশা চট্টোপাধ্যায় প্রাপ্তি হবে বলে ঘোষণা করেন। কিন্তু দল ঘোষণা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভরতপুরের বিধায়ক বালিগঞ্জ আসনের প্রার্থী বদলের সিদ্ধান্ত নেন। হুমায়ুন কবীর জানিয়ে দেন, বালিগঞ্জ থেকে প্রাপ্তি হবেন মুসলিম।

আগামী সাত দিনের মধ্যে নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন। বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা প্রার্থী হবেন না। কারণ হিসেবে জানা যায়,সোমবার নিশান নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর ওই দিন সন্ধ্যের পর থেকে নিশার একাধিক পোস্ট করার রিল ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। যে দিনগুলিতে শালীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্দরে। বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়েন ভরতপুরের বিধায়ক। এরপরই হুমায়ুন কবীর সিদ্ধান্ত নেন, নিশাকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জানা গেছে নিশা চট্টোপাধ্যায় কিছু পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিতর্ক দেখা যায়। নিশাকে পানশালাতে দেখা যায় মদ্যপান করতে।

শুধু তাই না অশালীন পোশাক পড়ে তাকে ভাবভঙ্গি করতেও দেখা যায়। চটুল গানের সঙ্গে তাকে কোমর দোলাতেও দেখা গিয়েছে।এই প্রসঙ্গে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোভিদ বলেন নিশার কিছু ভিডিও রয়েছে যেগুলো দলে ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই বালিগঞ্জে মুসলিম প্রার্থীর নাম পরবর্তী কালে ঘোষণা করা হবে। নিশাকে প্রার্থী পথ থেকে সরানো হল। এদিকে এই প্রসঙ্গে নিশা চট্টোপাধ্যায়ের বক্তব্য ছাড়া রাজ্যের শাসকদলের সাংসদ নুসরাত জাহান মিমি চট্টোপাধ্যায় এদেরও নানা ধরনের রিল রয়েছে। তা বলে তারা রাজনীতিতে এসে মানুষের সেবা করতে পিছপা হননি। তিনি নিজেও রাজনীতিতে এসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। বাবরি মসজিদ নিয়ে যখন হইচই হচ্ছে তিনি একজন হিন্দু হয়ে মুসলিম দের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। দল যখন তাকে সরিয়ে দিয়েছে এ বিষয়ে তার আর কোন বক্তব্য নেই।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর