২৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় পারদ নামবে ১২ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ ডিসেম্বরের পর তীব্র হতে চলেছে ঠান্ডা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছাবে ৮ ডিগ্রির ঘরে, দার্জিলিং এর তাপমাত্রা পৌঁছবে ৪ ডিগ্রির ঘরে। কলকাতায় ১২ ডিগ্রিতে নামবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার এই খবর জানান। তিনি বলেন,আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে(South Bengal) ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান।

উত্তরবঙ্গে(North Bengal) আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তন নেই। তারপর দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায়। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের দিকের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ২৫ ডিসেম্বর এর পর থেকে ইংরেজি নতুন বর্ষবরণের রাতে বঙ্গবাসী শীতে কাবু হবে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর