মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হল পৌষ মেলা, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হল। বিশ্বভারতীর ছাত্ররা সাদা ধুতি পাঞ্জাবি এবং ছাত্রীরা শাড়ি পড়ে শান্তিনিকেতন পৌষ মেলার(Poush Mela) প্রথম দিনের অনুষ্ঠানে অংশ নেন। ইতিমধ্যেই পৌষ মেলা দেখতে উপস্থিত হয়েছেন বহু বিশিষ্ট অতিথি, পর্যটক এবং বিদেশীরা। মঙ্গলবার সকালে রীতি মেনে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে এ বছরের পৌষ মেলার সূচনা হয়। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন বহু স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিকারা উপাসনার সংগীত পরিবেশন করেন।

শান্তিনিকেতনের(Shantiniketan) ঐতিহ্য ব্রাহ্ম ভাবধারা এবং পৌষ উৎসবের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ভবন জেলা পরিষদের সভাপতি সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া শান্তিনিকেতনের পৌষ মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবছর মোট ৬দিনের পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিনিকেতনের পৌষ মেলায় মোট ১৫০টি স্টল এ বছর অংশগ্রহণ করেছে।

মেলায় রয়েছে মাটির হাড়ি কাঁথা স্টিচের পোশাক, ডোকরা সাজ, একতারা, ঝোলানো ব্যাগ ইত্যাদি। এবার শিক্ষা ভবন রবীন্দ্র ভবন চিনা ভবন কলাভবন ওয়ার্ল্ড হেরিটেজ সেল সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনী প্রদর্শিত করা হয়েছে। এই ছয় দিনে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম হবে বলে মনে করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। গোটা মেলাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে ,গোটা মেলা প্রাঙ্গনকে ঘিরে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর