Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ইনকো কোই কুত্তা…’, বাঙালি জয়া বচ্চনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ অবাঙালি হিন্দুস্তানি ভাউয়ের

মঙ্গলবার, (২৩ ডিসেম্বর) মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জয়াকে কটাক্ষ করে ভাউ বলেছেন, 'কী নাম যেন উনার, অমিতাভ বচ্চনের বউয়ের? জয়া প্রদা না জয়া বচ্চন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারাৎজিদের অসম্মান করার জন্যে বহুদিন ধরেই বিতর্কে রয়েছেন সমাজবাদী সাংসদ তথা বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। আলোক চিত্রীদের সঙ্গে তাঁর দুর্ব্যবহার, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। এই নিয়ে অনেক মিমও তৈরি হয়। এমনকী সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন জানিয়েছিলেন, পাপারাজ্জি দের আচরণ তাঁর পছন্দ নয়, তাঁরা খুব নোংরা হয়। তাঁদের পোশাক-আশাক পরিষ্কার নয়, অশিক্ষিত। তাঁরা হয়তো জানেন না, হাতে মোবাইল ফোন বা ক্যামেরা থাকলেও সবার ছবি তোলা যায়না।

জয়া বচ্চনের এই কথোপকথনের এই ভিডিও নেটপাড়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। অনেকেই অমিতাভ ঘরণীর চিন্তাভাবনার সমালোচনা করেছেন। এবার পাপারাজ্জিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্যে জয়া বচ্চনের তীব্র সমালোচনা করলেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বিকাশ জয়রাম ফটক, যিনি ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত। মঙ্গলবার, (২৩ ডিসেম্বর) মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জয়াকে কটাক্ষ করে ভাউ বলেছেন, ‘কী নাম যেন উনার, অমিতাভ বচ্চনের বউয়ের? জয়া প্রদা না জয়া বচ্চন? যাই হোক তিনি নিজে চোর বাজার থেকে ১৫০ টাকার শাড়ি পরেন। আর তিনিই পাপারাৎজিদের ‘গরিব’ বলছেন, তাঁরা নোংরা পোশাক পরেন সেটা বলছেন। আসলে তাঁর নিজেরই কোনও সম্মান নেই। কেউ তাঁকে পাত্তা দেয়না। যখন ওনার কোনও ছবি দেখা বন্ধ করে দেবেন, তখনই ওনার অউকাত প্রকাশ্যে চলে আসবে। পাপারাজ্জি দের জন্যে তাঁকে কেউ দেখে, নয়তো কোনও কুকুরও তাঁকে পাত্তা দিত না।’

 

এরপর তিনি পাপারাজ্জিদের অভিনেত্রীকে তাড়া করা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেছেন, “যেখানে আপনাদের সম্মান মেলে, আমার অনুরোধ আপানারা সেখানে যান। তাদের ছবি তুলুন। এইসব ভুল মানুষের পিছনে ঘুরে নিজেদের সময় নষ্ট করবেন না। যে আপনাদের সম্মান করেনা, তাদের থেকে দূরে থাকুন।’ তবে ভাউ-এর কথায় এখনও পর্যন্ত, জয়া বচ্চন কোনও প্রতিক্রিয়া জানাননি।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল