বালিগঞ্জে বিধানসভা কেন্দ্রে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন কবীর, কে তিনি?‌ চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর এখন নতুন দল তারি করে জোর ধাক্কা খেয়েছেন। দলের নাম ঘোষণার পরই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কারা প্রার্থী হবেন তা আগাম ঘোষণা করে দেন। আর তাতেই বেকায়দায় পড়েন হুমায়ুন। গত সোমবার নতুন দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। আর ওইদিনই মঞ্চে দাঁড়িয়ে নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দেন। জনতা উন্নয়ন পার্টির প্রধান রাত পোহাতেই নিশার নাম প্রত্যাহার করে নেন। এবার সেই বালিগঞ্জ কেন্দ্রের নতুন প্রার্থীর নাম ঠিক করলেন হুমায়ুন কবীর।

এদিকে আবার প্রার্থীর নাম বদল হবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান। সেখানে যে মুসলিম প্রার্থী দেওয়া হবে সে কথা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন। এবার নিশার জায়গায় আবুল হাসানের নাম ঠিক করে ফেলেছেন হুমায়ুন কবীর। এটাই এখন বড় খবর হয়ে দাঁড়িয়েছে। যদিও এই নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি আবুল হাসান। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য হুমায়ুন প্রার্থী করেছেন নিজের মামা আবুল হাসানকে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে এতদিন সরব ছিলেন। এখন তিনিই সেই পরিবারতন্ত্রের পথে হাঁটলেন। আবুল হাসান শুধু হুমায়ূনের মামাই নন, তিনি আবার হুমায়ূনের মায়ের খুড়তুতো ভাইও।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই ভরতপুরের বিধায়ক ঘোষণা করেছিলেন, ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠন করবেন। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থী দেবেন। সেই পথেই হেঁটেছেন হুমায়ুন কবীর। ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। পতাকার আত্মপ্রকাশও করেছেন হুমায়ুন কবীর। কিন্তু ১০০টির জায়গায় এখনও পর্যন্ত ১০টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিধায়ক।

তাছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা থেকে শুরু করে বিরিয়ানি খাওয়ানো এবং মেশিন দিয়ে বিপুল টাকা গোনার ঘটনাও প্রকাশ্যে এসেছে। কয়েকটি আসনে হিন্দু প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেও ডিগবাজি খেতে হয়েছে হুমায়ুনকে। তাঁর দল যে ধর্মনিরপেক্ষ নয় সেই অভিযোগ করেছেন খোদ নিশা। সুতরাং নতুন দল খুলে বেশ চাপে পড়ে গিয়েছেন হুমায়ুন। এবার সামনে নিয়ে আসা হয়েছে প্রাক্তন পুলিশ অফিসারকে। আর হুমায়ুনের দাবি, তিনি নিশান চট্টোপাধ্যায়কে চিনতেন না। তাঁর এক পরিচিত নামটি জানিয়েছিলেন। তাই নিশাকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছিল। এখন সেখানে বদল ঘটানো হয়েছে।

‌

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL