GTA শিক্ষকদের চাকরি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ, ৩ মাসের সময়সীমা আদালতের

গত ১৭ ডিসেম্বর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) ৩১৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ে শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। গত ১৭ ডিসেম্বর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) ৩১৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন, পাহাড়ি শিক্ষকদের চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের স্থগিতাদেশ, তিন মাসের জন্যে বহাল থাকবে।

সেই সঙ্গে আরও জানানো হয়, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে মামলার সঙ্গে সম্পর্কিত সকল পক্ষকে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর সার্কিট বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার পরবর্তী শুনানির নির্ধারণ করতে হবে। অভিযোগ, GTA-র চুক্তির আগে পাহাড়ে শিক্ষক নিয়োগের কোনও অফিসিয়াল নিয়ম ছিল না। স্কুলের ম্যানেজিং কমিটি অবৈতনিক শিক্ষক নিয়োগ করতেন। শিক্ষা দফতরের অনুমতি মেলার পর সেইসব শিক্ষকদের চাকরি স্থায়ী করা হত। কিন্তু GTA চুক্তির পরেও তৈরি হয়নি স্কুল সার্ভিস কমিশন।

সেই কারণেই স্বেচ্ছাসেবী অবৈতনিক তাঁদের চাকরি স্থায়ীর জন্যে আন্দোলন শুরু করেন। অবশেষে চাপে পড়ে রাজ্য সরকার শিক্ষাগত যোগ্যতার বিচারে ৪৩৯ জন শিক্ষককে নিয়োগ করে। কিন্তু কমপক্ষে ৫ বছর চাকরির পর ওই শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। কেননা GTA-র শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, সম্পূর্ণ বেআইনিভাবে GTA শিক্ষক নিয়োগ করেছে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে GTA। সেই মামলার শুনানিতে বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL