হুমায়ুনের বিধায়কপদ খারিজের আবেদন করা হবে না, তৃণমূলের গেম প্ল্যান কী?

নতুন দল গঠন করলেও ভরতপুরের সাসপেন্ডডেন্ট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন করবে না তৃণমূলের পরিষদীয় দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন দল গঠন করলেও ভরতপুরের সাসপেন্ডডেন্ট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন করবে না তৃণমূলের পরিষদীয় দল। এমনটাই বিধানসভার তৃণমূল পরিষদীয় সূত্রের খবর। এমনকী হুমায়ুন সম্পর্কে তারা কোনও প্রকাশ্য বিবৃতিও দেবে না বলেও জানিয়েছে। ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের ‘অপরাধে’ হুমায়ুনকে দল থেকে ছয় বছরের জন্যে বরখাস্ত করেছে তৃণমূল। এরপরেই হুমায়ুন দাবি করেন, কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নয়, বরং বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণার কারণেই তাঁকে তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হুমায়ুন জানিয়ে দেন, তিনি দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন। এবং ২২ ডিসেম্বর নতুন রাজনৈতি ক দল গড়ছেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে হুমায়ুন জানিয়ে দেন, তিনি বিধায়ক পদ তিনি ছাড়বেন না।

সেই অনুযায়ী, গত সোমবার নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র ঘোষণা দেন হুমায়ুন। জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল কিছু কিছু আসনে লড়বে। আর এ নিয়েই এখন রাজনৈতিক মহলগুলিতে চর্চা শুরু হয়েছে। তাঁর নতুন দলের ঘোষণার পরেই তৃণমূল একাংশের দাবি ছিল, তিনি দলত্যাগবারোধী আইনের আওতায় পড়তে পারেন। এমনকী প্রশ্ন উঠেছিল যে, তবে কী নতুন রাজনৈতিক দল গঠনের পর হুমায়ুনের বিধায়কপদ খারিজের আবেদন জানাবে তৃণমূলের পরিষদীয় দল। তবে এই বিষয়ে তৃণমূল পরিষদীয় দলের একজন সদস্য জানিয়ে দিয়েছেন, হুমায়ুনকে নিয়ে দল আর কিছুই ভাবছে না। তাই তাঁর বিধায়কপদ খারিজের নিয়েও দলের কোনও মাথাব্যাথা নেই। আসলে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। তাই হয়তো তৃণমূল ভাবছে, হুমায়ুনের বিধায়কপদ খারিজ করে তাঁকে শহিদের মর্যাদা দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। তাঁর বিরুদ্ধে এক্ষুনি কোনও পদক্ষেপ নেওয়া হবেনা।

এই বিষয়ে বিধানসভার স্পিকার জানিয়েছেন, হুমায়ুন কবীর তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন, তিনি কোনও নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, এই সংক্রান্ত বিষয়ে ভারতপুরের বিধায়ক বিধানসভা কে কিছুই জানাননি। প্রয়োজন হলে তাঁর অবস্থান জানতে বিধায়ককে ডেকে পাঠানো হবে। কিন্তু তাঁর বিধায়কপদ খারিজ নিয়ে কোনও আবেদন জমা দেয়নি তৃণমূল পরিষদীয় দল। এদিকে বুধবার হুমায়ুনের নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত ভরতপুর ১ ও ভরতপুর ২ ব্লকের মাদার-সহ যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করেছে তৃণমূল।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL