আলফা-সহ উত্তর পূর্বের জঙ্গিদের অস্ত্র সরবরাহকারীর ছেলেকে প্রার্থী করল খালেদার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অসমের সন্ত্রাসী সংগঠন আলফা-সহ উত্তর পূর্বের জঙ্গিদের অস্ত্র সরবরাহকারী শামসের মুসা বিনের ছেলে ববি হাজ্জাজকে প্রার্থী করল খালেদা জিয়ার দল বিএনপি। আর ওই ঘটনা নিয়ে দলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপরে হামলার জন্য জামায়াতে ইসলামী সহ ইসলামি জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন ববি হাজ্জাজ। কিভাবে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীর ছেলেকে প্রার্থী করা হল, তা বুঝে উঠতে পারছেন না বিএনপির শীর্ষ নেতারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা দখলে সাইনবোর্ড সর্বস্ব দলগুলির সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার দল। মূলত আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের কট্টর বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। গতকাল মঙ্গলবারই কট্টর ইসলাম পন্থী দল জমিয়তে উলামায়ের সঙ্গে জোটের কথা ঘোষণা করেছিল খালেদার দল। চারটি আসন ছাড়া হয়েছে। আর বুধবার (২৪ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলনে সাইনবোর্ড সর্বস্ব আরও ১০টি দলকে ১০ আসন ছাড়ার কথা জানানো হয়। যাদের আসন ছাড়া হয়েছে তারা সবাই কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী হিসাবেই পরিচিত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, ‘ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়েছেন এবং দলের হয়ে ঢাকা-১৩ আসনে লড়বে। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোট প্রার্থী হবেন।  পিরোজপুর-১ আসন থেকে লড়বেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। যশোর–৫ আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ–৪ আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানকে সমর্থন করা হবে।’ এর মধ্যে নুরুল হক ও রাশেদ খান গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ও বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন।’ তথাকথিত ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধীদের আসন ছেড়ে দিয়ে বিএনপি নেতৃত্ব পরোক্ষে নিজেদের পাকিস্তান প্রেমী হিসাবেই প্রমাণ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক