ভাগ্নে হুমায়ুনকে জোর ধাক্কা দিলেন মামা আবুল, পরিবারতন্ত্রের পথে হেঁটেও হোঁচট

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে বারবার নিজের পদক্ষেপে ধাক্কা খাচ্ছেন হুমায়ুন কবীর। বিতর্কেও জড়াচ্ছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। আজ, বুধবার বালিগঞ্জ আসন থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তার নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। তাতেও জড়ালেন বিতর্কে। সুতরাং বিড়ম্বনায় পড়ল জনতা উন্নয়ন পার্টি। কারণ প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসানের অভিযোগ, তাঁকে না জানিয়েই বালিগঞ্জের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন।

এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য সংখ্যালঘু মুখ আবুল হাসানকে মনোনীত করেন হুমায়ুন। বুধবার তিনি জানান, আপাতত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এই কথা কানে যেতেই ভাগ্নে হুমায়ুনের মনোনীত প্রার্থীই বিস্ময় প্রকাশ করেছেন। মামার দাবি, তিনি ভোটে লড়তে অনিচ্ছুক। তার পরেও হুমায়ুন তাঁর নাম ঘোষণা করেছেন। এই বিষয়ে মামা আবুল হাসান বলেন, ‘‌ও আমার ভাগ্নে, রাজনীতি বুঝি না। ও বলছে দাঁড়াতেই হবে। আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে। আমি যদি হিন্দু, মুসলিম, শিখ এবং জৈনকে একভাবে দেখতে পারি তবেই বিধানসভা নির্বাচনে প্রার্থী হবো।’‌

অন্যদিকে দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্রের পথে হেঁটে ফের হোঁচট খেলেন হুমায়ুন। হুমায়ুনের মামা আবুল আবার তাঁর মায়ের ভাইও। মামার এমন বক্তব্য ভাগ্নের কানে যেতেই তিনি ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে গিয়ে বলেন, ‘এটা আমাদের মামা–ভাগ্নের ব্যাপার। মামাকে আমি আগামী বিধানসভা নির্বাচনে জিতিয়ে আনবই।’‌ আবুল হাসানের আসল বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে। আর আবুল হাসানের বক্তব্য, ‘‌হুমায়ুন আমাকে বলেছিল প্রার্থী হতে। কিন্তু আমি পুলিশে চাকরি করেছি। রাজনীতি বুঝি না। কিন্তু হুমায়ুন আমাকে বলছে প্রার্থী হতেই হবে। আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে। আমার সঙ্গে এই নিয়ে আজ কোনও কথা হয়নি।’‌

এছাড়া এই বারবার হোঁচট খাওয়া হুমায়ুনের এখনও কোনও হেলদোল নেই। নিশাকে বাদ দিতে হওয়ায় তিনি ধাক্কা খেয়েছিলেন বলে মনে হয়েছিল। আবার নিজের মামার নাম ঘোষণা করে সেটা ব্যুমেরাং হয়ে গেল। এই আবহে বিষয়টি নিয়ে হুমায়ুনকে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের কটাক্ষ, ‘৭২ ঘণ্টায় তিনবার প্রার্থী বদলের মুখে। এখনও তো ভোটের অনেক দেরি। হুমায়ুন আগে ১৩৫টি প্রার্থী জোগাড় করুক। পরে ভোটে লড়ার কথা ভাববে।’‌ এই বেকায়দায় পড়ে হুমায়ুন এখন বলছেন, ‘‌উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন। ওদিকটা আমি দেখে নেব।’‌

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!