ইন্দ্রনীল সেনের হাত ধরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সঙ্গীত মেলা, অংশ নেবেন ৫,০০০ শিল্পী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ইন্দ্রনীল সেনের হাত ধরে আগামিকাল থেকে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ও লোকসংস্কৃতি উৎসব ২০২৫।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত পড়তেই কলকাতায় শুরু হয়ে যায় নানা ধরনের সাংস্কৃতিক উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামিকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ও লোকসংস্কৃতি উৎসব ২০২৫। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবেন বাংলার পাঁচ হাজার সঙ্গীতশিল্পী ও যন্ত্রশিল্পী। বুধবার (২৪ ডিসেম্বর) সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে এই মেলার শুভ সূচনা হল।

২৫ ডিসেম্বর থেকে রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, হেদুয়া পার্ক, বাংলা আকাদেমি সভাঘর, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, মধুসূদন মুক্তমঞ্চ, যোধপুর প্রগতি সংঘের মাঠ (লর্ডসের মোড়), রবীন্দ্র-ওকাকুরা ভবন, দেশপ্রিয় পার্ক, চারুকলা ভবনে অনুষ্ঠিত হবে ‘বাংলা সঙ্গীতমেলা-২০২৫’ ও ‘বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব-২০২৫’। প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নতুন পুরোনো শিল্পীদের গান শোনার সুযোগ, থাকবে বাংলা
ব্যান্ডের গান।

এদিন উদ্বোধন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ২০১১-এর পর থেকে আজ পর্যন্ত কোনদিন তথ্য ও সংস্কৃতি দফতর টাকা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেনি। যতদিন আমি থাকব কোনও সঙ্গীতশিল্পীদের থেকে এক টাকাও নেওয়া হবে না। আশা করি চলতি বছর সঙ্গীত মেলা (SANGEET MELA 2025) সকলকে নিয়ে ভালভাবে আয়োজিত হবে। মেলায় যারা স্টল দিয়েছেন, তাঁরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। প্রত্যেক বছরে আমরা কিছু নতুন দেওয়ার চেষ্টা করি। সাধারণ মানুষ নতুন নতুন শিল্পীদের উৎসাহ দিতে এই অনুষ্ঠানে আসেন। আগামী বছর উদ্বোধন অনুষ্ঠান আরও ভালভাবে আয়োজন করা হবে।’

এদিন আয়োজকদের তরফে জানানো হয়, এবারের সঙ্গীতমেলা মোট ১০টি মঞ্চে অনুষ্ঠিত হবে। পৌষ উৎসব হবে তিন জায়গায়। সুতরাং এই ক’দিন সংগীতময় পরিবেশ গড়ে উঠবে মেলা জুড়ে। প্রত্যেক শীতে কলকাতার অন্যতম আকর্ষণ এই সঙ্গীত মেলা। গানের সুরে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা করা হবে। কলকাতা ছাড়াও এই মেলায় গান গাইবেন বিভিন্ন জেলার প্রবীণ-নবীন শিল্পীরা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোকশিল্পীরা এতে অংশ নেবেন। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভাবান শিল্পীরা এই মেলায় অংশ নেবেন। বুধবারের উদ্বোধনী অনুষ্ঠান দক্ষিণ ২৪ পরগণার শিল্পীদের ঢাক ঢোলের তালে মেতে উঠেছিল। এরপরই হুগলি জেলার লোকশিল্পীরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। একতারা-খঞ্জনি হাতে বাউল সুরে গান গেয়েছেন দক্ষিণ ২৪ পরগণার বাউল সঙ্গীত শিল্পীরা।

এছাড়া এবারের মেলার অন্যতম বড় আকর্ষণ হল, গগনেন্দ্র শিল্প-প্রদর্শশালায় আয়োজিত প্রদর্শনী। যেটি দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেখানে কিংবদন্তি সুরকার-গীতিকার নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী এবং গৌরীপ্রসন্ন মজুমদারের নানা গান শোনানো হবে। তাদের জন্মশতবর্ষ উপলক্ষে একটি প্রদর্শনী চলবে। এছাড়া এই সময়কালীন রবীন্দ্রসদন-নন্দন চত্বরে মিলবে গ্রাম বাংলার কারিগরদের তৈরি নানা শিল্পকর্ম। জিভে জল আনা শীতের পিঠে-পুলি। তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষ বইয়ের স্টল। এছাড়া এবারের মেলার বিশেষ আকর্ষণ হবে পুরুলিয়ার বিশ্বখ্যাত ছৌ নাচ এবং নাটুয়া। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই মেলা কলকাতার মানুষের জন্য এক অনন্য উপহার।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর