রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন উন্নাওয়ের ধর্ষিতা, ধর্ষকের জামিন নিয়ে তুললেন প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতা। আজ বুধবার সন্ধেয় প্রাক্তন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির ১০ জনপথের বাসভবনেই রাহুলের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি ধর্ষক তথা বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে দিল্লি হাইকোর্টের জামিন মঞ্জুর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন।

২০১৯ সালে গোটা দেশকেই বাকরুদ্ধ করে দিয়েছিল উন্নাও ধর্ষণকাণ্ড। বিজেপির ত‍ৎকালীন বিধায়ক কুলদীপ সেঙ্গারের কীর্তিতে স্তম্ভিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। ধর্ষকদের কঠোর সাজার দাবিতে সরব হয়েছিলেন গোটা দেশের মানুষ। নিম্ন আদালতের তরফে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল। যদিও গতকাল দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চে নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করে ধর্ষক কুলদীপ সেঙ্গারকে জামিন দিয়েছিলেন। ওই রায় শুনে ফের স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশবাসী। ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাকে নিয়ে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেছিলেন ধর্ষিতা তরুণী। অমিত শাহের দিল্লি পুলিশ টেনেহিঁচড়ে দুজনকে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের রায়কে নিজেদের ‘মৃত্যু পরোয়ানা’ আখ্যা দিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ধর্ষিতা। যদিও ধর্ষিতা ও তাঁর মাকে পুলিশি নিগ্রহকে সমর্থন জানিয়েছেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ও পি রাজভর। শুধু তাই নয়, ধর্ষিতার মাকে ব্যঙ্গও করেছেন।

দিল্লি হাইকোর্টের কাছ থেকে ন্যায়বিচার না পেয়ে এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন উন্নাওয়ের ধর্ষিতা। দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি জানান, ‘শুধু রাহুল গান্ধির সঙ্গেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে চাই।’ দিল্লি হাইকোর্টের রায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘এই রায়ের পরে দেশের সব মেয়েরা আতঙ্কে সিঁটিয়ে রয়েছে যে তাদের ধর্ষণ করা হবে এবং অপরাধীরা পার পেয়ে যাবে। সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা রয়েছে এবং ন্যায়বিচার পাব বলে বিশ্বাস করি।’

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের