২৫ ডিসেম্বর রাত থেকে কলকাতায় জাঁকিয়ে শীত পড়বে, কুয়াশার ঘনঘটা কমবে

Share:

নিজস্ব প্রতিনিধি:রাজ্যে নামছে পারদ। কলকাতাতে ২৫ ডিসেম্বর থেকে আরো পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা পরবর্তী ২/৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে।উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। আগামী ২৭শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার এই পরিবর্তন হবে। তারপর তাপমাত্রা একই থাকবে পরবর্তী কয়েক দিনে।আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য বুধবার এই খবর জানান। 

তিনি বলেন,উত্তরবঙ্গে আরো ২৪ ঘন্টা কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে।কলকাতায় হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের জেলাতে। ঘন কুয়াশা দু – এক জায়গায় হতে পারে ।বুধবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভোরের দিকে কুয়াশা ছিল। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে ২৭ ডিসেম্বর। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উর্ধ্বমুখী হতে পারে পারদ।

দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়বে বর্ষ শেষে। বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে পারদ। পশ্চিমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই বাড়বে আগামী কয়েক দিনে।বুধবার হালকা মাঝারি কুয়াশা থাকলেও বৃহস্পতিবার থেকে কুয়াশার প্রভাব কমবে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বর্ষ শেষের বাকি দিনগুলো একই রকম আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এদিকে,ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে পশ্চিমের জেলার তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গতে বৃহস্পতিবার পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে কিছু এলাকায়। নিচের দিকের জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে।

খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। কুয়াশার বিক্ষিপ্ত সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। সকালেও রাতে শীতের আমেজ বাড়বে। দিনের বেলায় শীত অনুভূতি হবে।দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।কলকাতাতে ২৫ ডিসেম্বর থেকে আরো পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা পরবর্তী ২/৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। আজ কুয়াশার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর