বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন, পার্ক স্ট্রিটে বড়দিনে কোথায় রাখতে পারবেন না গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের ছুটিতে বাঙালি হবেন পার্ক স্ট্রিট মুখী। সেটাই স্বাভাবিক। রেস্তোরায় ঢুকে পরিবারকে নিয়ে খানাপিনা। হাঁটতে হাঁটতে অ্যালেন পার্কে যাওয়া। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন পার্ক স্ট্রিটে ঘুরতে গিয়ে কোথায় রাখতে পারবেন না আপনার গাড়ি। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় বাড়বে পার্ক স্ট্রিট ও ময়দান এলাকার আশেপাশে। আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo)থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভারতীয় জাদুঘর কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শীতের রোদ গায়ে মেখে আপামর বাঙালি মেতে উঠবেন বড়দিনের আনন্দে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে বুধবার বিকেল চারটে থেকে এই যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে।

২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট(Park Street) এবং ময়দান মুখী রাস্তায় পণ্য বাহী যান চলাচল বিকেল ৪টে থেকে নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিট সংলগ্ন বেশ কিছু রাস্তায় স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। জওহরলাল নেহেরু রোড এবং এইচএসসি পোস্ট রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলাচল করবে। শেক্সপিয়ার সরণি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। হোচিমিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটন রাসেল স্ট্রিট পুরোপুরি ওয়ান হয়ে থাকবে। এর পাশাপাশি রয়েড স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিটের ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে। যানজট কমানোর জন্য বেশ কিছু জায়গায় নো পার্কিং জন করা হয়েছে বড়দিনের দিন। সংশ্লিষ্ট রাস্তা গুলি হল ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট ,রাসেল স্ট্রিট , রফি আহমেদ কিদওয়াই রোড , উড স্ট্রিট, পার্ক স্ট্রিট ,ক্যামাক স্ট্রিট, মিডিলটন স্ট্রিট।

এই রাস্তাগুলিতে পুরোপুরি নো – পার্কিং জোন(No Parking Zone) থাকছে। কলকাতার রাস্তায় বুধবার সন্ধ্যের পর থেকেই অতিরিক্ত পুলিশ ফোর্স নামানো হয়েছে। একাধিক ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টররা রাস্তায় ভিড় সামলাতে নেমেছেন। অশান্ত বাংলাদেশ এবং দিল্লির বিস্ফোরণ থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশ বড়দিনে পার্ক স্ট্রিট সহ ধর্মতলা এবং ময়দান এলাকায় অতিরিক্ত নজরদারির বলয় গড়ে তুলেছে। শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষত ময়দান এলাকায় একাধিক অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সেখান থেকে শক্তিশালী দুরবিন এর মাধ্যমে এবং ক্লোজ সার্কিট ক্যামেরাতে নজরদারি চালাবে পুলিশ। প্রয়োজনে ড্রোনেরও ব্যবহার করবে লালবাজার।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL