কারা মুখ খুলছে না বিধানসভায়?‌ ‘‌মৌন’‌ বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শীঘ্রই দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই রাজ্য সরকারের পাঁচ বছর পূর্ণ হতে চলেছে। এই আবহে অভিযোগ উঠেছে, বহু বিধায়ক বিধানসভায় অধিবেশন চলাকালীন ‘‌মৌন’‌ থাকছেন। এই নিয়ে একাধিকবার সতর্ক করার পরও অভ্যাস পাল্টাননি অনেকে। এবার এই ‘‌মৌন’‌ বিধায়কদের তালিকা তৈরি করছে ঘাসফুল শিবির। কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। বাংলায়। তার আগে বিধায়কদের পারফরম্যান্স রিপোর্ট তৈরি করেই টিকিট দেবে তৃণমূল বলে সূত্রের খবর।

এদিকে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব, বিল অথবা প্রস্তাবের উপর আলোচনা চলাকালীন অংশগ্রহণ করেননি একাধিক বিধায়ক। শুধু তাই নয়, নিজের বিধানসভা এলাকার ভাল–মন্দ কোনও কথাই তাঁরা অধিবেশনে তোলেননি বলে অভিযোগ। তাই এবার পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা ওই তালিকা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জোড়াফুল শিবির সূত্রে খবর। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি সংস্থা আরটিআই করে বিধানসভার সচিবালয়ের কাছে জানতে চেয়েছে, কোন বিধায়ক কতদিন হাজির ছিলেন অধিবেশনে। এমনকী বিধানসভায় কতগুলি প্রশ্ন করেছেন তাঁরা?‌ এইসব প্রশ্নের উত্তর বিধানসভা দেবে বলে সূত্রের খবর।

অন্যদিকে এখন বাংলা জুড়ে চলছে এসআইআর। তাই সবকিছুর উপর নজর রাখার জন্য দলীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগেই সাংগঠনিক বৈঠকে তৃণমূলনেত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, পিকনিক হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর। এখন শুধু পাখির চোখ এসআইআর প্রক্রিয়ার দিকে নজর রাখা এবং মানুষের পাশে থেকে সাহায্য করা। সেটা কে কতটা করছেন সেটাও নজরদারিতে রাখা হচ্ছে। যা জানতে পারা যাবে অভিষেকের মেগা বৈঠকে। ইতিমধ্যই একটি তালিকা তৈরি হয়েছে। সেখানে উঠে এসেছে, বিধানসভায় ৫০ জনের বেশি তৃণমূল বিধায়ক একদিনের জন্যও মুখ খোলেননি।

তাছাড়া অনেক বিধায়ক আবার নবীন হয়ে ভাল কাজ করেছেন। সেই তথ্যও উঠে এসেছে। বিধানসভার ভিতরে এবং বাইরে ভাল কাজ করেছেন এমন বিধায়কের সংখ্যা অনেক বেশি। বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছে। তারপরও ‘‌মৌন’‌ থাকার কারণ কী?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে। বিধানসভায় এসে হাজিরা দিলেও বেশ কয়েকজন বিধায়ক ‘‌মৌন’‌ থেকেছেন বলে অভিযোগ। আবার প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভার অন্দরে সোচ্চার হলেও শাসকদলের কয়েকজন বিধায়ককে নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তাই তালিকা প্রস্তুত করে সেসব বিধায়কদের কাছে জবাব তলব করা হবে বলে সূত্রের খবর।

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি