ঢাকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ৩৫০০ কিলোমিটার দুরপাল্লার ক্ষেপণাস্ত্র K-4 পরীক্ষা নৌসেনার

ঢাকায় সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে ৩,৫০০ কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের K-4 পরীক্ষা চালাল ভারতীয় নৌসেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে ৩,৫০০ কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র K-4-এর পরীক্ষা চালাল ভারতীয় নৌসেনা। জানা গিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K-4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং এটি বিশাখাপত্তনম উপকূলে পরিচালিত হয়েছিল। ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। দাবি করা হচ্ছে, হাদির খুনিরা ভারতে পলাতক। তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্যে ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু দিল্লি এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে উত্তাল বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে ইসলামি জঙ্গিরা। সুতরাং বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির প্রভাব পড়ছে ভারতেও। ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে অশান্তি। এমন পরিস্থিতিতে এবার ৩,৫০০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র K-4-এর পরীক্ষা চালাল ভারত। প্রতিরক্ষা বাহিনী সূত্রের খবর, প্রায় ৩,৫০০ কিলোমিটার দূর পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির (SLBM) সফল পরীক্ষা চালিয়েছে ভারত। তবে প্রতিরক্ষা মন্ত্রক এই পরীক্ষার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

গত বছর INS আরিঘাট থেকে প্রথম উৎক্ষেপণের পর এটি K-4 ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষা। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি K-4 একটি কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র। যেটি ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলিকে সজ্জিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ২০২৪ সালের অগস্টে ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করা INS আরিঘাট হল ভারতের সর্বশেষ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যা ৬,০০০ টন ওজন বহন করতে সক্ষম। এই জাহাজটি ৩,৫০০ কিলোমিটার দূরপাল্লার K-4 ক্ষেপণাস্ত্র বহন করে। এর আগে, ২০১৬ সালে নৌসেনায় নিযুক্ত প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, আইএনএস আরিঘাট, ৭৫০ কিলোমিটার দূরপাল্লার কে-১৫ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। যদিও আমেরিকা, রাশিয়া এবং চিন-সহ একাধিক দেশ ইতিমধ্যেই ৫,০০০ কিলোমিটারের বেশি পাল্লার এসএলবিএম মোতায়েন করেছে।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের