মাথার দাম ছিল ১.১ কোটি, ওড়িশায় গুলির লড়াইয়ে খতম শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে

ওড়িশার কান্ধামাল জেলায় রাতভর গুলির লড়াইয়ে শীর্ষ মাওবাদী নেতা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে-সহ চার মাওবাদীকে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের নিরাপত্তা বাহিনীর আবারও বড় সাফল্য! ওড়িশার কান্ধামাল জেলায় রাতভর গুলির লড়াইয়ে শীর্ষ মাওবাদী নেতা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে-সহ চার মাওবাদীকে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ওই শীর্ষনেতার মাথার দাম ছিল ১.০১ লক্ষ। পুলিশের মতে, গণেশ উইকে ওড়িশার নকশাল সংগঠনের প্রধান ছিলেন। তাঁকে খুঁজতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী ও ওড়িশা পুলিশের যৌথ বাহিনী। সরকার তাঁর মাথার জন্য ১.১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই নকশালবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গলে চারজন নকশালের উপস্থিতির খবর পেতেই গতকাল অভিযান শুরু করেন বিরাট পুলিশ বাহিনী।

তথ্যের ভিত্তিতে, গভীর জঙ্গলে ঢুকে তল্লাশি অভিযান শুরু করা হয়। আর পুলিশের উপস্থিতির টের পেতেই নকশালবাদীরা নিরাপত্তা বাহিনীর দলকে লক্ষ্য করে গুলি চালায়। প্রতিশোধ হিসেবে, নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়, এনকাউন্টারে চারজন নকশালকে খতম করা হয়। নিহত নকশালদের মধ্যে নকশালদের শীর্ষনেতা গণেশ, যার মূল্য ছিল ১.১ কোটি টাকা (১ কোটি ১০ লক্ষ টাকা)। আর ছিলেন দুই মহিলা এবং একজন পুরুষ নকশাল। তবে বাকি তিন নকশালের পরিচয় এখনও পাওয়া যায়নি। মাও নেতা হিদমাকে খতম করার পর গণেশ উইকে – কে এনকাউন্টার করা নিরাপত্তা বাহিনীর আরও এক বিশাল সাফল্য।

গতমাসে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সিতারামরাজু জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমার। জানা গিয়েছে, হিডমাকে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ত্রি-সংযোগস্থলের কাছে নিকেশ করা হয়েছে। এই মাওবাদী কমান্ডার ২৬-টির বেশি নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন। অনেকেদিন ধরেই তাঁর খোঁজে চলছিল তল্লাশি। ১৯৮১ সালে সুকমায় (তৎকালীন মধ্যপ্রদেশে) জন্মগ্রহণকারী হিডমা পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন এবং সিপিআই মাওবাদীদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হন। তিনি কেন্দ্রীয় কমিটির বাস্তার অঞ্চলের একমাত্র উপজাতি সদস্য ছিলেন। হিডমার মাথার দাম হিসেবে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হিডমার পর এবার গণেশ উইকে-কে খতম করল নিরাপত্তা বাহিনী।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের