‘ভবিষ্যতের কোনও সভায় এই কথা আপনি বলবেন না’, শুভেন্দুকে সতর্ক করলেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় গ্রন্থাগারে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ক্ষুন্ন হন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যে পদ্ম শিবিরের প্রধান সেনাপতি যে তিনি তা বুঝিয়ে দিয়ে শিশির-পুত্রকে কড়া শাসন করে বলেন, ‘ভবিষ্যতের কোনও সভায় এই কথা আপনি বলবেন না।’ ওই ধ্যাতানি কেয়ে চুপসে যান বিরোধী দলনেতা। যদিও দু’জনের কেউই পরে এ বিষয়ে আর মুখ খোলেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দলের অন্দরে শুভেন্দুর আলাদা গোষ্ঠী গড়াকে যে আর মদত দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া।’

অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে গোটা রাজ্য থেকে বাছাই করা নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় গ্রন্থাগারের এদিনের সভায়। মূলত আমন্ত্রিতরা ছিলেন দলের আদি নেতা। যারা গত কয়েক বছরে শুভেন্দু অধিকারীর মতো নব্য ও দলবদলু নেতাদের দাপটে বিরক্ত হয়ে নিস্ক্রিয় হয়ে বসেছিলেন। বিধানসভা ভোটের আগে সেই আদি নেতাদের ফের সক্রিয় করার উদ্যোগ হিসাবেই এদিনের সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা-সুনীল বনসল-শমীক ভট্টাচার্য-শুভেন্দু অধিকারীরা। লক্ষ্য ছিল বিদানসভা ভোটের আগে দলের ঐক্যের ছবি তুলে ধরা।

কিন্তু সভায় খানিকটা তাল কেটে যায় বিরোধী দলনেতার ভাষণে। তিনি বলেন, ‘বিজেপিতে ‘আদি’ নেতারা ছাড়াও ই মুহূর্তে আরও কয়েকটি গোত্রের নেতাদের দেখা যায়, যাঁরা অন্য দল থেকে যোগ দিয়েছেন। আমি এই গোত্রে পড়ি। পাঁচটা দফতর (মন্ত্রিত্ব) ছেড়ে, তিনটে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ ছেড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’

ভরা সভায় শুভেন্দুর এই আদি-নব্য বিভাজনের রাজনীতি ভাল মনে মেনে নেননি বঙ্গ বিজেপির মুখিয়া শমীক ভট্টাচার্য। তিনি শুভেন্দুকে খানিকটা সমঝে দিয়ে বলেন, ‘আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, ভবিষ্যতের কোনও সভায় এ কথা আপনি আর বলবেন না। কারণ, আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন।’

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর