Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপিতে মোহভঙ্গ, শুক্রে ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

বড়দিনের পরেই বড় দুর্যোগ বিজেপি-তে। ভাঙল দল, বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। ২০২৫ প্রায় শেষ, দোরগোড়ায় ২০২৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের পরেই বড় দুর্যোগ বিজেপি-তে। ভাঙল দল, বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। ২০২৫ প্রায় শেষ, দোরগোড়ায় ২০২৬। আর নতুন বছর শুরু হতেই প্রস্তুতি শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের। ইতি মধ্যেই শাসক থেকে বিরোধী দলগুলি বিধানসভা নির্বাচনের জন্যে তৈরি। আস্তে আস্তে দল গোছগাছ শুরু করে দিয়েছে তারা। এই আবহে বছর শেষেই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টা নাগাদ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যের শাসকদলে যোগ দিলেন পার্নো। অনুষ্ঠানটি তৃণমূল ভবনে হচ্ছে।

রাজনীতি ও বিনোদন মিলেমিশে একাকার। আর ভোট আসলেই বিষয়টি আরও স্পষ্ট হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এখনও পর্যন্ত তাঁর অনুপ্রেরণায় অনেক টলিউড তারকা তৃণমূলে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ বিরোধী বিজেপিতেও যোগ দিয়েছেন। কিন্তু বিধানসভা নির্বাচন কাছাকাছি আসতেই পথ বদলাচ্ছে অনেক তারকা। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছেন। এর আগে রূপাঞ্জনা মিত্র বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। এবার পার্নো যোগ দিচ্ছেন তৃণমূলে। প্রায়শই তাঁকে মুখ্যমন্ত্রীর নানা সমাবেশে দেখা যায়। তখন থেকেই গুঞ্জন চলছিল। ২০২১ সালে বিজেপির প্রার্থী হিসেবে কলকাতার বরানগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন পার্নো। কিন্তু বিপুল ভোটের ব্যবধানে তিনি হেরে গিয়েছিলেন। এবার তৃণমূলে যোগ দিয়ে নতুন করে স্বপ্ন দেখবেন তিনি। জানা যাচ্ছে, বাংলায় তারা কী চাইছে সেটাই নাকি এখনও স্থির করতে পারেনি বিজেপি। সেই দিক থেকে বিচার করেই পার্নোর এই সিদ্ধান্ত। এদিন তৃনমূলে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, ‘আজকে আমার জন্যে একটি বড় দিন। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর দলে যোগ দিয়ে আমার একটা নতুন পথ যাত্রা শুরু হল। এই পথে এগিয়ে যাব আমি দিদির সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ছয়বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম ঠিকই, একটা ভাবনা নিয়ে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু সেটা এগোয় নি। তবে মানুষ তো ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পায়। তাই এখন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে একজন সদস্য হিসেবে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি। চন্দ্রিমা দিকে ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্যে। সবাই আমার পাশে থাকবেন।’

পার্নোর অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০৭ সালে। ছোটপর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে টলিউডে পথচলা শুরু তাঁর। তবে বড়পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। তাঁর ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা হন তিনি। এরপর অভিনেত্রী ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’-এর মতো ছবি একাধিক ছবিতে অভিনয় করেছেন। ২০১৯-এ পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি। একই বছরে বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকারা। কিন্তু সকল নায়িকারাই বিজেপির প্রতি অসন্তুষ্ট। ধীরে ধীরে দল ছাড়ছেন। সম্প্রতি তৃণমূলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উদ্‌যাপনে ‘নৌকাবিহার’ পার্টিতে যোগ দিয়েছিলেন পার্নো। সেখান থেকেই তার শাসকদলে যোগদানের গুঞ্জন শুরু হয়।

 

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি