মেয়েদের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য, মমতার মন্ত্রী বিপ্লবের

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর: খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে আবার কোন মেয়ে হয়তো অত্যাচারিত হয়েছে, তার খবর হয়তো বেরোবে। তার জন্য বড় লজ্জা হয়।এমন বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের মৎস্যমন্ত্রী(Fish Minister) বিপ্লব রায় চৌধুরী।মেয়েদের নিরাপত্তা নিয়ে মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক শোরগোল।খবরের কাগজ খুললেই ভয় হয়, আজ আবার কোনও মেয়ে অত্যাচারিত হওয়ার খবর বেরোবে—এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী(Minister Biplab Roy Chowdhury)। পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে প্রকাশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়েদের সুরক্ষার জন্য রাজ্য সরকার নানা ব্যবস্থা নিয়েছে এবং যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজে কিছু বদমাইশ লোক সব জায়গাতেই থাকে। উদাহরণ টেনে তিনি বলেন, আমেরিকার মতো দেশেও মাঝেমধ্যে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার খবর সামনে আসে।সবকিছুর উপর সবসময় নজর রাখা সম্ভব নয়।তিনি আরও জোর দেন মেয়েদের শিক্ষার উপর। মন্ত্রীর কথায়, মেয়েদের আরও বেশি করে লেখাপড়া করতে হবে, শিক্ষিত হতে হবে এবং এগিয়ে যেতে হবে। মেয়েরা যত এগোবে, দেশ তত এগোবে বলেও তিনি মন্তব্য করেন।

রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে প্রকাশ্যে এমন বক্তব্য রাখায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসকদলের মন্ত্রী নিজেই সমাজে মেয়েদের লাঞ্ছনা ও অত্যাচারের বিষয়টি স্বীকার করায় তা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা ও বিতর্ক তুঙ্গে উঠেছে।যদিও মন্ত্রীর দাবি যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে তার মধ্যে একজন মহিলা না দেখে তিনি চিন্তিত। সাংবাদিকদের মধ্যে মহিলার সংখ্যা বাড়ুক সেটাও চান রাজ্যের মন্ত্রী।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL