সাত রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নয়া রেকর্ড ভূটানের তরুণ স্পিনারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সিং ডে টেস্টে শুক্রবার (২৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচে ১২৪ বছরের রেকর্ড ভেঙে চুরমার হয়েছিল। একইদিনে ২০ উইকেট পড়েছিল। একই দিনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অতীতের সব রেকর্ড ভেঙে নয়া ইতিহাস লিখলেন ভূটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে। মাত্র ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার মাত্র সাত রান খরচ করে ঝুলিতে পুরেছেন আট উইকেট। তাঁর স্পিনের ভেল্কিতে খড়কুটোর মতো উড়ে গেছে মায়ানমার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা বোলিং ফিগারের মালিক হলেন ইয়েশে।

এদিন গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ভুটান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৭ রান তোলে হিমালয়ের দেশটি। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন নামগাং চেজায়। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভূটানের বাঁ-হাতি স্পিনার সোনাম ইয়েশের ভেল্কির মুখে থরথর করে কাঁপতে থাকেন মায়ানমারের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারেই মায়ানমারের টপ অর্ডারে আঘাত হানেন সোনাম। ওই ওভারের প্রথম চার বলের মধ্যেই ৩ উইকেট শিকার করে মায়ানমারকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে পান চতুর্থ উইকেটের দেখা। এরপর শেষ দুই ওভারে আরও চার উইকেট (জোড়া আঘাত) নিয়ে মায়ানমারের ইনিংস মাত্র ৪৫ রানেই থামিয়ে দেন তিনি। ৮২ রানে জয়ী হয় ভুটান। মায়ানমারের দুই ওপেনার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন ২২ বছর বয়সী তরুণ স্পিনার সোনাম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ উইকেটের মালিকানা ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস (৮ রানে ৭ উইকেট) এবং বাহরাইনের আলী দাউদের (১৯ রানে ৭ উইকেট) দখলে। তাদের দুজনকে টপকে এখন এককভাবে বিশ্বরেকর্ডের শিখরে সোনাম ইয়েশে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ