৬০-এ পা সলমানের, মধ্যরাতে কড়া নিরাপত্তায় মুড়ে কেক কাটলেন ভাইজান, সঙ্গ দিলেন ধোনি

৬০ বছরের জন্মদিনটা দুর্দান্তভাবে শুরু করলেন ভাইজান। গতকাল মধ্য রাতে পানভেল ফার্মহাউসে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছেন সলমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সাল যেতে বসেছে। আর এ বছর শিখিয়েছে অনেক কিছু। অনেক সুখ-দুঃখের মধ্যে দিয়ে কেটেছে ২০২৫। বলিউড হারিয়েছে অনেকদিন কিংবদন্তিকে। দেশের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। অনেক মানুষ মারা গিয়েছেন। তবে সবথেকে দুঃখের বিষয় হল, ২০২৫ সালে বলিউডের তিন খানই ষাট বছরে প্রবেশ করেছে। বছরের শুরুতে ৬০ বছরে প্রবেশ করেছেন আমির খান। ২ নভেম্বর ৬০ বছরে পদার্পণ করেছেন শাহরুখ খান। আর ২৭ ডিসেম্বর ৬০ বছরে পদার্পণ করলেন সলমান খান। আর ৬০ বছরের জন্মদিনটা দুর্দান্তভাবে শুরু করলেন ভাইজান। গতকাল মধ্য রাতে পানভেল ফার্মহাউসে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছেন সলমন। পাশাপাশি তিনি ফার্মহাউস থেকে বেরিয়ে বাইরে জড়ো হওয়া মিডিয়া কর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন। পাপারাজ্জিদের সঙ্গে ছবি তুলেছেন।

অভিনেতা একটি সাধারণ কালো টি-শার্ট এবং নীল ডেনিম জিন্স পরেছিলেন। পাপারাজ্জিদের আনা বড় সাদা কেক কেটে তাঁদের আনন্দ দিয়েছেন। তবে অভিনেতা চারপাশে তাঁকে ঘিরে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। কেক কাটার পর, মিষ্টি ভঙ্গিতে, সলমান একজন সিনিয়র সাংবাদিকের কপালে চুম্বন এঁকে দিয়েছেন। তাঁকে উষ্ণ আলিঙ্গন করলেন। কেননা অভিনেতার ভাল বন্ধু সেই সাংবাদিক। এছাড়া সলমানের অন্তরঙ্গ জন্মদিনের অনুষ্ঠানটি ছিল তারকাখচিত। যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সঞ্জয় দত্ত, তব্বু, জেনেলিয়া দেশমুখ, রণদীপ হুদা, এমএস ধোনি, আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশি, মহেশ মাঞ্জরেকর, মনীশ পল এবং মিকা সিং সবাই অভিনেতার জন্মদিনে উপস্থিত ছিলেন। অভিনেতার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানিও সেখানে উপস্থিত ছিলেন। তবে বেশি নজর কেড়েছিল ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ধোনির বিরল উপস্থিতি। ধোনি তাঁর স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকে নিয়ে সলমানের জন্মদিনের উপস্থিত হয়েছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

ধোনির আগমন উদযাপনে একটি ক্রীড়ার ছোঁয়া যোগ করেছিল। যেখানে দুজনেই একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা জানিয়েছেন। এমএস ধোনি এবং সলমান খানের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সলমানকে শেষবার আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব শো, দ্য ব্যাডস অফ বলিউডে একটি ক্যামিও চরিত্রে দেখা হয়েছে।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে