দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল কন্টেনার বোঝাই ট্রাকটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ট্রাক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার আচমকাই ডিভাইডারে ধাক্কা মারে ট্রাকটি। প্রাণহানীর ঘটনা না ঘটলেও ব্রিজের ওপরে যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর,শনিবার সাতসকালে হাওড়ার দিক থেকে কন্টেনার বোঝাই ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পরেই আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন চালক। কন্টেনাল বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল।  ট্রাক থেকে সেতুতে ছিটকে পড়ে একটি কন্টেনার। ডিভাইডারের মাঝখানে ঢুকে যায় সেটি। তৎক্ষণাৎ ট্রাক থেকে নেমে আসেন চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা এসেই উদ্ধার কাজ শুরু করেছে। চালক ও খাসালিকে সাবধানে বের করে আনা গিয়েছে। দুর্ঘটনার কারণে সেতুর ওপরে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কন্টেনার ডিভাইডারে ঢুকে যাওয়ায় সেতুর দুই লেন দিয়ে গাড়ি চলাচল করতে সমস্যা হয়নি। খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে গাড়ি চলাচল করতে। শনিবারের সকালের যানবাহন তুলনামূলক ভাবে কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটলে আরও বড় বিপদ ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। গাড়ি বেশি থাকলে যানজটের পরিমাণও বাড়ত। ফলে আরও সমস্যার সৃষ্টি হত। কিন্তু আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ কী করে হারাল তার খোঁজ শুরু হয়েছে। সকালে কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাব, নাকি চালক মদ্যপ ছিল তার তদন্ত চলছে।

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর