জন্মদিনেই দুঃসংবাদ! পান মশলার বিজ্ঞাপনী বিতর্কে সলমনকে আদালতে হাজিরার নির্দেশ

৬০ বছরের জন্মদিনেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ সুপারস্টার সলমান খানকে। হ্যাঁ, বড়সড় আইনি খাড়া ঝুলছে ভাইজানের মাথায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছরের জন্মদিনেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ সুপারস্টার সলমান খানকে। হ্যাঁ, বড়সড় আইনি খাড়া ঝুলছে ভাইজানের মাথায়। জানা গিয়েছে, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপন মামলায় সলমান খানের স্বাক্ষরের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে কোটা জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। আদালত অভিনেতাকে প্রাসঙ্গিক নথি এবং সংশ্লিষ্ট নোটারি-সহ ২০ জানুয়ারি ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগকারী বিজেপি নেতা ও আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি, পাওয়ার অফ অ্যাটর্নি এবং আদালতে দাখিল করা জবাবে সলমানের স্বাক্ষরের সত্যতা নিয়ে আপত্তি জানানোর পরে আদালত ফরেনসিক যাচাইয়ের আদেশ দিয়েছে।

তাঁর স্বাক্ষরটি রাষ্ট্র-অনুমোদিত এবং স্বীকৃত সংস্থা বা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (FSL) পরীক্ষা হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সলমান খানকে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে। আসলে আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানির অভিযোগ করেছিলেন যে, সলমান খানের পক্ষে দাখিল করা নথিগুলিতে তাঁর নকল স্বাক্ষর রয়েছে। কারণ রেকর্ডে থাকা স্বাক্ষরগুলি অভিনেতার যোধপুর জেলে এবং আদালতের কার্যক্রমের সময় করা স্বাক্ষরগুলির থেকে আলাদা। তাই তিনি ফরেনসিক পরীক্ষা এবং সলমান খানের ব্যক্তিগত উপস্থিতির আবেদন করেছিলেন, যাতে আদালত সম্মতি দিয়েছে।

প্রসঙ্গত, বিভ্রান্তিকর পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে সলমান খান ও ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজস্থানের কোটার একজন ভোক্তা। ওই ভোক্তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সিনিয়র নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিংহ হানি সলমানের অভিনীত বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। অভিযোগ, অভিনেতা এবং বিজ্ঞাপন সংস্থাগুলি এমন বিজ্ঞাপন নির্মাণ করে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। অভিনেতা বিজ্ঞাপনের মাধ্যমে ‘গেরুয়া মিশ্রিত এলাচ’ এবং ‘গেরুয়া মিশ্রিত পান মশলা’ সমৃদ্ধ পণ্য প্রচার করেছেন। যেটা সত্য নয়, কারণ জাফরানের দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকা। আর সেই জাফরানের একটি টুকরো ৫ টাকা দামের পণ্যে কিছুতেই থাকতে পারে না। এই ধরণের দাবি তরুণদের পান মশলা খেতে উৎসাহিত করবে। যার ফলে তাদের মুখে ক্যান্সার হতে পারে। সলমান খান অনেক মানুষের আদর্শ। তাই তিনি এমন বিজ্ঞাপন করে তরুণদের উৎসাহিত করছেন। তাই তার বিরুদ্ধে কোটা কনজিউমার কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে এবং শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে। যদিও ৯ ডিসেম্বর, সলমান খান এই দাবিগুলি অস্বীকার করেছেন। এবার ২০ জানুয়ারী এই মামলার শুনানি হবে। এদিকে, সলমান খান ২৭ ডিসেম্বর, শনিবার তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করছেন। শুক্রবার রাতে, সুপারস্টার তার পানভেল ফার্মহাউসে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন, যেখানে তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর, হুমা কুরেশি, টাবু, রাকুল প্রীত সিং সহ চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’