চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি! ২৯-৩০ ডিসেম্বর বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ইসলামি জঙ্গি’ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আস্তিন গুটিয়ে রণহুঙ্কার ছাড়ছে দুই পক্ষই। তার মধ্যেই ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন শাখা। সেই প্রস্তুতির অংশ হিসাবেই  আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বঙ্গোপসাগরে পাকিস্তান ও তুরস্ক থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে বাংলাদেশ নৌবাহিনী। ওই দুই দিন চট্টগ্রাম ও হাতিয়া সংলগ্ন জলপথে নৌ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ৩০ নভেম্বর বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল বাংলাদেশ নৌবাহিনী। ‘বা‍ৎসরিক সমুদ্র মহড়ার’ অঙ্গ হিসাবেই ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। মহড়ায় ফ্রিগেট, করভেট, বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল। শেষ দিনে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ উৎক্ষেপণ করা হয়েছিল। তার এক মাসের মাথায় ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সাধারণ কোনও ঘটনা নয় বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নৌবাহিনী সূত্রে খবর, পাকিস্তান নৌসেনার কাছ থেকে দুটি ক্ষেপণাস্ত্র উপহার হিসাবে পাওয়া গিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র উ‍ৎক্ষপণ করা হবে।

ইতিমধ্যেই নৌবাহিনীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্তৃক বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। পতেঙ্গা থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কুতুবদিয়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পাযরা ফেরাওয়ে থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই পরীক্ষা করা হবে। এই সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি মদতপুষ্ট বাংলাদেশ সেনার অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছিল শেখ হাসিনাকে। তার পর থেকে গত ১৭ মাসে পাকিস্তান সেনার সঙ্গে বাংলাদেশ সেনার দহরম-মহরম বেড়েছে। দুই দেশের সেনা আধিকারিকরা নিয়মিত ঢাকা-ইসলামাবাদ সফর করছেন। ভারতীয় সেনার সঙ্গে টক্কর দেওয়ার জন্য বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা আধিকারিকরা। ময়মনসিংহের সেনা ঘাঁটিতে ওই প্রশিক্ষণ চলছে। স্বাধীনতার ৫৪ বছর বাদে গত নভেম্বরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল পাকিস্তানি যুদ্ধজাহাজ। ওই জাহাজেই বাংলাদেশ সেনার জন্য উপহার হিসাবে এসেছিল দুই ক্ষেপণাস্ত্র।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ