মালদায় বর্ষ শেষে ৮ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর: মালদায় জালনোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কষে ময়দানে নেমে পড়েছে মালদা জেলা পুলিশ। যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করল বিপুল অংকের জালনোট। আট লক্ষ টাকার জালনোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জালনোট পাচারকারীর নাম আনারুল সেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে। এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয়।

সেই খবরের ভিত্তিতে সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকার জালনোট(Fake Notes)। উদ্ধার সমস্ত নোট পাঁচশো টাকার নোট। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অংকের জালনোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেপাজত নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে,বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে।

এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা’ পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবিদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন এবং বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রকৃত দাবীদারদের তুলে দেওয়া হবে।এমনটাই জানান, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০