কাজ না পেয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘ধুরন্ধর’-এর ‘ডোঙ্গা’ নবীন কৌশল

অভিনয় ছাড়বেন ভেবেছিলেন অভিনেতা নবীন কৌশিক। বলিউডকে বিদায় জানাতে চেয়েছিলেন 'ধুরন্ধর'-এর ডোঙ্গা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় ছাড়বেন ভেবেছিলেন অভিনেতা নবীন কৌশিক। বলিউডকে বিদায় জানাতে চেয়েছিলেন ‘ধুরন্ধর’-এর ডোঙ্গা। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’, ছবিটি বক্স অফিসে প্রতিদিন রেকর্ড ভাঙছে। ইতিমধ্যেই ১০০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে ছবিটি। ছবিতে ‘ডোঙ্গা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন নবীন কৌশিক। কিন্তু ছবির সফলতার আগে অভিনয় ছাড়ার কথা ভেবেছিলেন নবীন। তিনি জানালেন, চলচ্চিত্র শিল্প ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। কিন্তু কেন?

শুক্রবার (২৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ‘ধুরন্ধর’ ছবির সেট থেকে আদিত্য ধরের সঙ্গে পর্দার একাধিক ছবি শেয়ার করে লম্বা নোট লিখেছেন তিনি। সঙ্গে আদিত্য ধরকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কোথাও না কোথাও আপনি ভুলে যান যে, সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সমস্ত ত্যাগ, সমস্ত প্রত্যাখ্যান, কাস্টিং কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সমস্ত ইগো ম্যাসেজ, নেটওয়ার্কিং, অর্থের পিছনে ছোটা এবং প্রতিভাহীন ‘তারকাদের’ সামনে আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করা, সবকিছুরই একটি অর্থ আছে। এর অর্থ হল আপনার এখানে থাকার যোগ্য নন। সেই কারণে আমি বলিউড ছেড়ে দেওয়ার জন্যে রেডি ছিলাম। নিজের উপর বিশ্বাস ভুলে গিয়েছিলাম। মুকেশ স্যারের জন্যে আদিত্যের সঙ্গে দেখা হয় আমার। ইন্ডাস্ট্রি চিরতরে ছেড়ে যাওয়ার আগে এটি ছিল আমার শেষ প্রচেষ্টা। তিনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন।”

নবীন আরও বলেন, ‘যখন আদিত্য ধুরন্ধরের গল্প শুনিয়ে ছিলেন, তখন আদিত্য আমাদের বলেছিলেন, সবার আস্থা এবং সমর্থন থাকলেই ছবিটি সফল হবে। তখন থেকেই আমার ধুরন্ধরের সেটের পরিবেশ নিজের মতো মনে হয়েছিল। গত দেড় বছরে ধুরন্ধরের সঙ্গে আমার যাত্রা খুব কঠিন, কখনও কখনও হতাশাজনক, কিন্তু খুবই রোমাঞ্চকর ছিল। লোকেশন থেকে অ্যাকশন পর্যন্ত, আপনিই ছিলেন সেই অধিনায়ক যিনি নৌকাকে ভাসিয়ে রেখেছিলেন। যখন অন্যরা হাল ছেড়ে দিয়েছিল, আপনি দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন, এবং যখন পরিস্থিতি কাউকে বিপথে নিয়ে যেতে পারত, তখন আপনি আপনার সংযম বজায় রেখেছিলেন। আপনি প্রকৃত নায়ক।’

 

 

View this post on Instagram

 

A post shared by Naveen Kaushik (@naveenmalandro)

২০০৯ সালে ‘দেব.ডি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় নবীনের। একই বছর তিনি রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রথম বড় ছবি ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’-এ অভিনয় করেন। এরপর তিনি “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি”, “ব্যাংক চোর”, “ব্যাড নিউজ” এবং “গেস্ট ইন লন্ডন”-এর মতো বেশ কিছু ওয়েব সিরিজ এবং ছবিতে অভিনয় করেছেন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে