মুখ্যমন্ত্রীর নাম–ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন, সতর্ক করল রাজ্য পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ। এমন ফাঁদে কোনও নাগরিক পা দিয়ে সর্বস্বান্ত হলে বিরোধী দল রে রে করে উঠবে। এমনকী দুর্নীতির অভিযোগ তুলবে। এই ফাঁদে পা দিলে খোয়াতে হতে পারে বিপুল অঙ্কের টাকা। আজ, বছরের শেষ রবিবার সোশ্যাল মিডিয়ার সেই ফাঁদ প্রকাশ্যে নিয়ে এল রাজ্য পুলিশ। নগরিকদের সচেতনতা বাড়াতে কেমনভাবে সতর্ক হতে হবে এবং বিপদে পড়লে মুক্তির পথ বাতলে দিল পুলিশ। এই নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে এমন নানা পোস্ট সামনে নিয়ে এসেছে রাজ্য পুলিশ। রবিবার সকালে এমন পোস্ট প্রকাশ্যে আসতেই নাগরিকদের মধ্যে চর্চা তুঙ্গে উঠেছে। ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর নাম–ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষকে প্রতারিত করা যায়। এমনকী এই ধরনের কোনও ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়োও ও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম–ছবি ব্যবহার করা অবৈধ।’ এই নিয়ে তদন্তও শুরু করেছে রাজ্য পুলিশ বলে খবর।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, নাগরিকদের সামনে তুলে ধরা হচ্ছে লোভনীয় পথ। যাতে ঋণ প্রকল্পের অধীনে পড়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেওয়া যায়। ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ’ এমন সব লোভনীয় পথ দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে। এমন শব্দবন্ধ ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে ক্লিক করলেই ওই ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইট খুলে হচ্ছে। সেখানে নেওয়া হচ্ছে কোনও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরও। তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ডের তথ্য নিয়ে ওটিপি চাওয়া হচ্ছে। এই প্রকল্পের অগ্রিম টাকা চেয়ে নিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতারকরা।

তাছাড়া এমন ফাঁদে যাতে নাগরিকরা পা না দেয় তার জন্য সচেতন করল রাজ্য পুলিশ। আমজনতাকে পুলিশের পরামর্শ, ‘রাজ্য সরকারি ঋণের দাবি করা কোনও বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। অচেনা লিঙ্ক বা অ্যাপ ফোনে ইনস্টল করবেন না। ব্যাঙ্কের তথ্য, পরিচয়পত্র বা ওটিপি কাউকে জানাবেন না।’ যাচাই না করে অচেনা ব্যক্তিকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। যদি কেউ এমন বিপদে পড়েন তাহলে অবিলম্বে যোগাযোগ করতে হবে সাইবার অপরাধ হেল্পলাইন নম্বরে ১৯৩০। আবার সাইবার অপরাধ সংক্রান্ত সরকারি ওয়েবসাইটেও অভিযোগ জানানো যাবে। তবে স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর এবং লেনদেনের তথ্য সংরক্ষণ করা খুব জরুরি। প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে পুলিশ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL