বিজেপির পথেই হুমায়ুন, বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার, আটক নিজের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: রবিবার সকালে হুমায়ুন কবীরের একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, কনস্টেবল জুমা খান, শক্তিপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ বাড়ি যাওয়ার জন্য ছুটি চাওয়ায় হুমায়ুন কবীরের ছেলে রবিন তাকে মারধর করেছে।ঘটনাটি শক্তিপুর থানা এলাকায় হুমায়ুন কবীরের(Humayun Kabir) বাড়ির একতলায় অফিসের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ঘটেছে।এই অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করতে তার বাড়িতে যায়।

হুমায়ুনের হুমকি যদি তার বাড়িতে পুলিশ কোন রকম অশালীন আচরণ করে তাহলে বৃহস্পতিবার বহরমপুর স্তব্ধ করে দেবে। পুলিশ সুপারের অফিস হাজার হাজার মানুষ নিয়ে ঘিরে নেবে। হুমায়ুনের পাল্টাও অভিযোগ ওই কনস্টেবল দীর্ঘদিন ধরে অসহযোগিতা করছে। তাকে সরিয়ে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। রবিবার সেই ডিউটিতে এলে তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরই সে মিথ্যে অভিযোগ করে গিয়ে শক্তিপুর থানায়(Shaktipur P.S.)।

অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে তার ছেলে রবিনকে আটক করে থানায় নিয়ে যায়। হুমায়ুনের পার্সোনাল সিকিউরিটি অফিসার জুম্মা খান (Jumma Khan)অভিযোগ করেছেন তিনি দেশের বাড়ি যাবেন বলে ছুটি চেয়েছিলেন কিন্তু এই কথা জানতে পেরেই তার ওপরে রবিবার সকালে ঝাঁপিয়ে পড়ে হুমায়ুনের ছেলে রবিন তাকে বেধড়ক মারধর করে। এই অভিযোগ খতিয়ে দেখতেই হুমায়ুনের বাড়িতে রবিবার দুপুরে যায় শক্তিপুর থানার পুলিশ। বাড়িতে প্রায় আধঘন্টা হুমায়ূনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তারপর তাকে আটক করে থানায় নিয়ে যায়। রবিবার দুপুরে শক্তিপুর পুলিশ যখন তার বাড়িতে যায় সেই সময় হুমায়ুন কবীর ছিলেন বহরমপুরে(Baharampur)। তিনি স্পষ্ট সেখান থেকে অভিযোগ করেন পুলিশ অন্যায় ভাবে তার বাড়িতে গিয়েছে। তার বাড়িতে তার স্ত্রী ছেলে এবং ছেলের বউ ছাড়া আর কেউ নেই। পুলিশ যদি কোনরকম বাড়ির লোকের গায়ে হাত দেয় তাহলে  মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও হবে। বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে। যদিও হুমায়ুনের এই হুমকি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার(SP) এস সানিরাজ কোন মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, ঘটনার তদন্ত চলছে।এদিকে, হুমকি দেওয়ার পর এবার জামিনের ব্যবস্থা করছে হুমায়ুন কবীরের পুত্রের। শক্তিপুর থানায় আলোচনা করে গোলাম নবী আজাদ ওরফে রবিনের জামিনের ব্যবস্থা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।পাশাপাশি এই বিষয় নিয়ে তদন্ত চলবে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানা গেছে।রবিবার সন্ধ্যার পর হুমায়ুন কবীরের ছেলেকে থানা থেকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL