মারণরোগ ক্যান্সারের কাছে পরাজিত, প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রাবণী

মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টা নাগাদ প্রয়াত হয়েছেন টলিউডের এই অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিপাড়ায় একের পর এক মন খারাপ করা খবর।শেষরক্ষা হল না। মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টা নাগাদ প্রয়াত হয়েছেন টলিউডের এই অভিনেত্রী। জানা গিয়েছে, বহুদিন ধরেই ফুসফুসের অ্যাডনোকার্সিনোমো অর্থাৎ ফুসফুসের ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার হাসপাতালেই মারা গিয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, ক্যান্সারের চিকিৎসা কতটা ব্যয়বহুল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই মায়ের জন্যে সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। সঙ্গে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং QR কোড জুড়ে দিয়েছিলেন। তাঁরা সাহায্য পেয়েছিলেন। তাঁর চিকিৎসা খরচ বহন করতে ১২ লক্ষ টাকার দরকার ছিল। অভিনেত্রীর ছেলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছিল। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কিন্তু মারণরোগের কাছে হার মানলেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা আর স্থিতিশীল হল না। না ফেরার দেশে চলে গেলেন। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক বাবু বণিক। তিনি জানিয়েছেন, শ্রাবণী তাঁর খুব কাছের বন্ধু, তাঁর মৃত্যুতে স্তম্ভিত। শেষ সময়টা খুবই কষ্ট পেয়েছিল।

কাজ থেকেই অনেকটা দূরে ছিলেন তিনি। তাঁর মৃত্যু ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। সকাল থেকে হাসপাতালেই আছেন তিনি। আজ বিকেলে নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে। বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। ধারাবাহিকের পাশাপাশি তিনি বড়পর্দাতেও কাজ করেছেন। ‘আলো’,’চাঁদের বাড়ি’র মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ‘সোহাগ চাঁদ’-ই শ্রাবণীর অভিনীত শেষ ধারাবাহিক ছিল। অভিনেত্রীর মৃত্যুতে ভারাক্রান্ত তাঁর অনুরাগী মহল। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন সকলে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি