নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ২৬২ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন। ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নাচের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে সংস্কৃতি জগতের মানুষেরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শিবস্ত্রোত্রম ও দুর্গাবন্দান করেন সঙ্গীতশিল্পী ইমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান গেয়েছেন ইন্দ্রনীল সেনও।

কলকাতায় বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ১৫ বছরের শিল্প উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই দুর্গা অঙ্গনের শিলান্যাস নিয়ে বড় ঘোষণা করেছিলেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর এই দুর্গা অঙ্গনের শিলান্যাস হবে বলে জানিয়েছিলেন তিনি। কলকাতায় বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দুর্গা অঙ্গনের শিলান্যাস নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার শিলান্যাসের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাই-এর মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণ করার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজকে সম্মান জানিয়ে তৈরি করা হচ্ছে এই দুর্গা অঙ্গন। এই শিলান্যাস অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, একটি মন্দিরের আদলে মূল ফটকটি তৈরি হবে। সেখান থেকে দু’দিকে সবুজ ঘাসের গালিচার  রাস্তা তৈরি হবে। তারপরেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরে। বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই দুর্গা অঙ্গন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর