রশিদকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন মুজিব-ফারুকি

ঘোষিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের একাদশ। দলে রয়েছে একাধিক চমক। যার ফলে অন্যান্য দলগুলির ভাল প্রতিদ্বন্দ্বি হতে পারে পিছিয়ে পড়া আফগানিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের একাদশ। দলে রয়েছে একাধিক চমক। যার ফলে অন্যান্য দলগুলির ভাল প্রতিদ্বন্দ্বি হতে পারে পিছিয়ে পড়া আফগানিস্তান। বুধবার (৩১ ডিসেম্বর) ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফ গানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। এই মেগা টুর্নামেন্টে আবারও আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। তবে সবথেকে বড় খবর হল, এই টুর্নামেন্টের জন্যে দলে ফেরানো হয়েছে গুলবাদিন নায়েব, নবীন-উল-হকের মতো বড়মাপের খেলোয়াড়দের। ২০২৬ সালের ICC T20 ক্রিকেট বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আফগানিস্তান ইতিহাস গড়েছিল।

কেননা প্রথমবার সেমিফাইনালে পৌঁছেছিল আফগানিস্তান। যদিও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল আফগানি স্তান, তবুও আফগানিস্তানের অসাধারন পারফরমেন্স ভোলেনি ক্রিকেট বিশ্ব। জানা গিয়েছে, ঘোষিত ১৫ সদস্যের আফগান দলটি ১৯ থেকে ২২ জানুয়ারী সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজও খেলবে। যা বিশ্বকাপের আগে আফগানিস্তানের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে ICC T20 বিশ্বকাপ। তবে গুলবাদিন নায়েব প্রত্যাবর্তন দলের মিডল অর্ডারে অভিজ্ঞতা এবং স্থিতিশীলতা যোগ করবে। অন্যদিকে কাঁধে চোট থেকে সেরে ওঠার পর নবীন-উল-হক দলে ফিরেছেন, যা আফগানিস্তানের ফাস্ট বোলিংকে আরও শক্তিশালী করবে।

পাশাপাশি শেষ টি-টোয়েন্টিতে খেলা ফজলহক ফারুকিও দলে ফিরছেন। এছাড়া শহীদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক দলে তাঁদের স্থান ধরে রেখেছেন। এছাড়াও নির্বাচকরা তরুণ ফাস্ট বোলার আবদুল্লাহ আহমেদজাইকেও মূল দলে অন্তর্ভুক্ত করেছেন। এদিকে মুজিব উর রহমানের প্রত্যাবর্তন স্পিন বোলিংয়ের দিক দিয়ে আফগানিস্তানের মূল ভিত্তি। আরও যোগ দিয়েছেন ইজাজ আহমেদজাই এবং জিয়া উর রহমান শরিফি। তবে এই টুর্নামেন্টে আফগানিস্তানকে গ্রুপ ডি তে রাখা হয়েছে, যেখানে তারা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার মুখোমুখি হবে। দলটি ৮ ফেব্রুয়ারি চেন্নাইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের