শাহরুখ খানকে গদ্দার আখ্যা বিজেপি নেতার, নেপথ্য কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে বাছাই করে দলে নিয়েছে কেকেআর। আসন্ন আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে কলকাতা নাইটা রাইডার্সের হয়ে। এই বিষয়টি ভালোভাবে নেয়নি বিজেপি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম একে গদ্দারি হিসেবে দেখছেন। ক্ষুব্ধ হয়ে বলি সুপারস্টার শাহরুখ খানকে গদ্দার বলে কটাক্ষ করলেন তিনি।

চলতি বছরের IPL নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দাম উঠেছে মুস্তাফিজুর রহমানের। এই দামে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১২ কোটি ৩৭ লক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার হিসেবেই পরিচিত। এর আগে আইপিএলে এত পরিমান টাকা পাননি তিনি। সব থেকে বেশি দাম পেয়েছিলেন ২০১৮ সালের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২ কোটি ২০ লক্ষ টাকায় খেলেছিলেন বাংলাদেশি এই পেসার।

বাংলাদেশি এই খেলোয়াড়কে এত বেশি অর্থ দিয়ে দলে খেলানোতে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।

এই কথা বলেই থেমে থাকেননি বিজেপি নেতা। দেশের অর্থ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়কে খেলানোর ঘটনাকে বেশি স্বার্থবিরোধী কার্যকলাপ বলেও তুলনা করেছেন। তিনি বলেছেন, দেশের মানুষ তাঁকে ভালবাসেন। তাদের ভালোবাসাতে আজ তিনি একটি জায়গায় রয়েছেন। সেই টাকা দিয়েই দেশদ্রোহীর কাজ করছেন। কখনো বিদেশি খেলোয়াড়দের কিনতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আবার কখনো পাকিস্তানকে সাহায্য করার কথা ও শোনা যাচ্ছে। এইগুলো মেনে নেওয়া হবে না। কিং খানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এর আগেও হয়েছে। কিন্তু দেশদ্রোহী মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক