বয়সে ছোট অভিনেতার প্রেমে হাবুডুবু , বিবাহ-বিচ্ছেদের ৫ বছর পর ভালবাসা খুঁজে পেলেন কীর্তি

সবথেকে আকর্ষণীয় বিষয় হল, প্রথম বিয়ে ভাঙার পর আবারও মনের মানুষ খুঁজে পেলেন অভিনেত্রী কীর্তি কুলহারি। রাজীব সিদ্ধার্থ তাঁর থেকেই বয়সেও ছোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড হোক বা টলিউড, তারকাদের সম্পর্কের উত্থান-পতন লেগেই রয়েছে। সোশ্যালবাসীদের কাছে সেটাই মুচমুচে গসিপ। কেউ কেউ বিয়ে ভাঙছে, আবার কেউ কেউ দীর্ঘদিনের প্রেম ভাঙছে। সেটা জানার জন্যেই সোশ্যাল মিডিয়ায় চাতক পাখির মতো চেয়ে থাকেন ভক্তরা। প্রেমে পড়েছেন ‘ফোর মোর শটস প্লিজ’-এর অভিনেত্রী কীর্তি কুলহারি ও রাজীব সিদ্ধার্থ। বছরের প্রথম দিনেই সম্পর্কে সিলমোহর দিয়ে ভক্তদের চমকে দিলেন তারকা জুটি। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, প্রথম বিয়ে ভাঙার পর আবারও মনের মানুষ খুঁজে পেলেন অভিনেত্রী কীর্তি কুলহারি। রাজীব সিদ্ধার্থ তাঁর থেকেই বয়সেও ছোট। অর্থাৎ কম বয়সীর সঙ্গেই সম্পর্কে জড়ালেন অভিনেত্রী। যদিও বয়স কোনও বাধা মানে না। গতকাল নববর্ষে একসঙ্গে কাটানো কিছু রোমান্টিক মুহূর্তের ভিডিও পোস্ট করে সম্পর্কের ঘোষণা করেন তাঁরা। সঙ্গে ক্যাপশনে লেখেন, “একটি ছবি হাজার শব্দের সমান। শুভ নববর্ষ ২০২৬ সকলকে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Kirti Kulhari (@iamkirtikulhari)

ভক্তরা তাঁদের বাস্তব জীবনের প্রেমকে ‘ফোর মোর শটস প্লিজ’-এর চরিত্রগুলির সঙ্গে সংযুক্ত করেছেন এবং মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের সম্পর্কের খবরে ভক্তরাও দারুণ খুশি। তবে তাঁদের মধ্যে বয়সের ব্যবধান জানেন কত? ‘পিঙ্ক’ অভিনেত্রীর জন্ম ৩০ মে, ১৯৮৫। সুতরাং, তিনি বর্তমানে ৪০ বছর বয়সী। আর রাজীবের জন্ম ১১ এপ্রিল, ১৯৮৬। সুতরাং, এখন, তিনি ৩৯ বছর বয়সী। সুতরাং তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ মাসের। কীর্তি রাজীবের চেয়ে ১১ মাসের বড়। ‘ফোর মোর শটস প্লিজ’-এ, রাজীব (মিহির) মাণভি গাগ্রুর (সিদ্ধি) বিপরীতে অভিনয় করেছিলেন এবং কীর্তি (অঞ্জ) এই সিরিজে মানভির বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। তাই, তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মন্তব্য করছেন যে, অঞ্জ সিদ্ধির স্বামীকে চুরি করে নিয়েছে।

‘ফোর মোর শটস প্লিজ’-এর চতুর্থ সিজনটি ১৯ ডিসেম্বর, ২০২৫ সালে মুক্তি পেয়েছে। এবং এটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর আগে কীর্তি অভিনেতা সাহিল সেহগলকে বিয়ে করেছিলেন। দুজনে ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২১ সালে ডিভোর্স নেন। তবে কীর্তি এবং রাজীব তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করলেও, এখনও পর্যন্ত তাঁদের বিয়ের বিষয়ে কিছু জানা যায়নি।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’