জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান, ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১,০৩৪ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তানকেই বলা হয়ে থাকে। নিজের দেশেও সন্ত্রাসী হামলায় এগিয়ে পাকিস্তান। ২০২৫ সাল সদ্য শেষ হয়েছে। এই একবছরে দেশের অভ্যন্তরে অশান্তি ও সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।  ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১,০৩৪ জন। ইসলামাবাদের এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বছরে রেকর্ড সংখ্যক জঙ্গি নিধন হয়েছে। কিন্তু তারপরেও দেশজুড়ে বেড়েছে জঙ্গি হানার ঘটনা। এটা অত্যন্ত উদ্বেগের সৃষ্টি করেছে। ইসলামাবাদে হওয়া এক সমীক্ষায় জানা গিয়েছে  গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলা আগের থেকে ৩৪ শতাংশ বেড়েছে। জঙ্গি হামলার মৃত্যুর পরিমাণও বৃদ্ধি পেয়েছে। জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনা ২১ শতাংশ বেড়েছে। সূত্রের খবর, গত বছরে পাকিস্তানে ৬৯৯ টি হামলা ঘটেছে। এটি ক্রমবর্ধমান। ফলে সংকট তৈরি হচ্ছে, এটা স্পষ্ট।

জানা গিয়েছে, ২০২৫ সালে দেশ জুডে় হওয়া জঙ্গি হামলার জেরে কম করে ১০৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৬৬ জন। মূলত খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে এই হামলার ঘটনা ঘটেছে। সারাদেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার ৯৫ শতাংশ হামলাই ঘটেছে এই দুই জায়গাতে। সীমান্তে অশান্তির পাশাপাশি জঙ্গিদের নতুন কৌশল পাকিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং আধাসামরিক বাহিনীর ওপর হামলার চলছে।

জানা গিয়েছে, নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপরেো হামলা চলছে। ২০২৫ সালে সন্ত্রাসবাদের কারণে মৃতদের ৪২ শতাংশেরও বেশি মানুষ নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত। কাজ করার সময় ৪৩৭ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। ৩৫৪ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী