বাংলাদেশি মুস্তাফিজকে খেলানো নিয়ে এবার শাহরুখকে হুঁশিয়ারি উদ্ভবের দলের

মিনি নিলামে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে কিনেছে কেকেআর অর্থাৎ সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬ শুরুর আগেই বিতর্কে ছয়লাপ। মিনি নিলামে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে কিনেছে কেকেআর অর্থাৎ সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাই নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। একের পর এক কটাক্ষে বিদ্ধ বাদশা। সে কারণে খেলার জগতেও ঢুকে পড়ল রাজনীতি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। থাকতে পারছেন না হিন্দুরা। তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে মুসলিম জঙ্গিরা। ইতিমধ্যেই দুই জন হিন্দুকে পিটিয়ে খুন করা হয়েছে। বিক্ষোভ দেখানো হয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের দফতরে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছে কেকেআর। যে কারণে ‘গদ্দার’ তকমাও জুটেছে শাহরুখের কপালে। অনলাইনে নিন্দার শিকার হওয়ার পর এবার শাহরুখ খানকে নিয়ে সরব হলেন উদ্ভব ঠাকরের দল শিবসেনা (UBT)।

বর্তমানে বাংলাদেশের অবস্থা উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সেই দেশের ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের রোষানলে কিং খান। আধ্যাত্মিক গুরু থেকে বিজেপি নেতা, অনেকেই তোপ দেগেছেন নায়কের বিরুদ্ধে। এ বার শিবসেনা (UBT)-র মুখপাত্র আনন্দ দুবে একটি বিবৃতি দিয়ে জানালেন, অভিনেতা ওই খেলোয়াড়কে নিজের দল থেকে বাদ দিলে চিন্তার কোনও কারণ নেই, শাহরুখের সম্মানহানি হবে না। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে টাকা রোজগার করবেন, তা ওই দেশে সন্ত্রাসবাদীদের তৈরি করতে ব্যবহৃত হবে। যারা ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা বোঝায়। আমরা সেটা কোনও মতেই মেনে নেওয়া হবে না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি খেলোয়াড়দের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উড়িয়ে দিয়েছে।

BCCI জানিয়েছে, তারা সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করবে না। পরিস্থিতি সংবেদনশীল। আমরা সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কিন্তু এমন কিছু নেই যার ফলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করা যেতে পারে। মুস্তাফিজুর আইপিএলে খেলবেন। জানা যাচ্ছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) যদি মুস্তাফিজুরকে অনাপত্তিপত্র না দেয়, তাহলে তিনি আইপিএল ২০২৬-এর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিনের মধ্যে আইপিএল ২০২৬ শুরু হবে, তাই আশা করা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের ভিসার মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হবে।

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’