অরিজিৎ-সোনুর যুগলবন্দিতে নতুন রূপ পেল ‘ঘর কব আওগে’, শুনে চোখে জল নেটপাড়ার

আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগেই নস্ট্যালজিয়া ফেরালেন 'বর্ডার 2'-এর নির্মাতারা। মুক্তি পেলো ছবির প্রথম গান, 'ঘর কব আওগে'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও দর্শকদের চোখে তাজা নব্বই দশকের ‘বর্ডার’। ছবির প্রতিটি সংলাপ, প্রতিটি গান, প্রতিটি দৃশ্য মনে আছে ভক্তদের। সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই মুক্তি পেতে চলেছে ‘বর্ডার ২’। যার জন্যে কয়েক যুগ ধরে অপেক্ষা করছেন ভক্তরা। ‘বর্ডার’-এর গানগুলি এখনও ভক্তদের মুখে মুখে ফেরে। ‘বর্ডার 2’-এ প্রধান ভূমিকায় অভিনেতা সানি দেওল থাকলেও বদলে গিয়েছে আরও তারকা কাস্টদের মুখ। পুরো নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছে ‘বর্ডার 2’। রয়েছেন, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ, আহান শেট্টি-সহ অনেকে। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার ভক্তদের মনে ঝড় তুলেছে।

আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগেই নস্ট্যালজিয়া ফেরালেন ‘বর্ডার 2’-এর নির্মাতারা। মুক্তি পেলো ছবির প্রথম গান, ‘ঘর কব আওগে’। নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত বর্ডারেও ছিল এই গানটি। যেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বর্ডার 2-এও একই গান নতুনভাবে সাজালেন নির্মাতারা। যেটি এখনও নব্বইয়ের দশকের প্রতিটি শিশুর স্মৃতিতে তাজা। এবং এখনও মানুষ গুনগুন করে। যেটি শুনলে এখনও চোখে জল ভরে যায়।’ বর্ডার ২’ আগামী ছবিটি কয়েক সপ্তাহের মধ্যে মুক্তি পেতে চলেছে। তার আগে ছবির প্রথম গান, “ঘর কব আওগে”, আবারও দর্শকদের নস্ট্যালজিয়া করে তুলল। তবে নির্মাতারা গানটির অডিও প্রকাশ করেছেন।

 

কিন্তু এটিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। প্রায় ২৮ বছর পর, এই গানটিতে পুরনো স্বাদ বজায় রাখা হয়েছে। যা এটিকে আরও অসাধারণ করে তুলেছে। নতুন গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ, দিলজিৎ দোসঞ্জ, বিশাল মিশ্র, সোনু নিগম এবং রূপ কুমার রাঠোড়। গানটির কথা লিখেছেন জাভেদ আখতার এবং মনোজ মুনতাশির। ‘ঘর কব আওগে’ সুর করেছেন মিঠুন এবং অনু মালিক। গানটি নিয়ে ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু করে দিয়েছেন। গানটির নতুন রচনায় খুশি হয়েছেন ভক্তরা। তবে অনেকেই পুরোনো গানকে বেশি বাহবা দিয়েছেন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে