নির্লজ্জ কমিশন,দু’জন শয্যাশায়ীকে অ্যাম্বুলেন্স করে আনা হল শুনানির জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি,কান্দি: দু’জন শয্যাশায়ীকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হল শুনানির জন্য। চুড়ান্ত হয়রানি সাধারণ মানুষ জনের।পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর নো ম্যাপিং ভোটারদের হিয়ারিং। রাজ্য জুড়ে ৩ হাজার ২৩৪ টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে। মুর্শিদাবাদেও চলছে হিয়ারিং। যদিও এই হিয়ারিং – এ যাওয়া নিয়েই উঠছে অভিযোগ। অভিযোগ অসুস্থ, বৃদ্ধাদেরও ডাকা হচ্ছে হিয়ারিং- এ। শুক্রবার এমনই অভিযোগে শোরগোল কান্দিতে। কান্দির মহালন্দির বাসিন্দা মাফসুরা বেওয়া ও আশিয়া বিবি। চলা ফেরার ক্ষমতা নেই, শয্যাশায়ী অবস্থা। তাঁদের পরিবারের দাবি, চলা ফেরার ক্ষমতা নেই, তা সত্ত্বেও ডাকা হয়েছে SIR শুনানিতে। দুই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কান্দি ব্লক অফিসে এসআইআর শুনানিতে। তৃণমূল কংগ্রেসের দাবি, বাড়ি থেকে শুক্রবার দুপুরে দুজনকে আনা হয় কান্দি ব্লক অফিসে(Kandi Block Office)।

অ্যাম্বুলেন্সের(Ambulance) কাছে গিয়ে দুজনের হিয়ারিং করেন বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা । এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এদিকে অসুস্থ আশিয়া বিবি জানান, নাম আশিয়া কিন্তু হয়েছে আসিফা। নামের ভুলের জনই হয়রান হতে হচ্ছে তাঁকে। বৃদ্ধা মাফসুরা বেওয়া জানান, বিছানায় শয্যাশায়ী অবস্থা থেকে গাড়ি করে আসতে হয়েছে। কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, SIR এর নামে মানুষকে লাইনে দাঁড়ানো , হয়রান করা, মানুষের মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। সকাল থেকেই সবাই লাইনে দাড়িয়ে আছে। বিছানায় শয্যাশায়ী বৃদ্ধা থেকে সন্তান সম্ভবা মহিলা- প্রত্যেকের হয়রানি হচ্ছে। সহায়তা কেন্দ্রে জানানোর পরে তৃনমূলের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকেই হিয়ারিংকে ঘিরে কান্দি ব্লক অফিসে লম্বা লাইন দেখা যায়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই বৃদ্ধাকে অতি দ্রুত তাদের সোনালী পর্ব শেষ করে যাতে ফিরে যেতে পারে সেই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এদিকে ইতিমধ্যে নির্বাচন কমিশন 85 বছরের উর্ধ্বে সহ যারা অসুস্থ এবং বিশেষ সক্ষম এবং সন্তান সম্ভাব্য মহিলাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করার নির্দেশ জারি করেছে। কিন্তু সেই নির্দেশ কোনোভাবেই মানা হচ্ছে না। অসুস্থ থেকে সন্তান সম্ভাব্য এবং বৃদ্ধ বৃদ্ধারা শীতের মধ্যে সকাল হলেই লাইন দিচ্ছেন শুনানি কেন্দ্রের সামনে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL