লালবাজারে আচমকা হাজির সৃজিত-স্বরূপ-যিশু, হঠাৎ কী হল?

২০২৫ সালের শেষে স্ক্রিনিং কমিটি হুঁশিয়ারি দিয়েছিল যে, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা, প্রযোজক-সহ টলিউডের খ্যাতনামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপ নেবে টলিউড

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের শেষে স্ক্রিনিং কমিটি হুঁশিয়ারি দিয়েছিল যে, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা, প্রযোজক-সহ টলিউডের খ্যাতনামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপ নেবে টলিউড। প্রশাসনের দ্বারস্থ হবে। সেইমতো শুক্রবার (২ জানুয়ারী ২০২৬) বছরের দ্বিতীয় দিনে লালবাজার সাইবার অপরাধ দমন শাখায় উপস্থিত হলেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁদের সঙ্গে প্রতিবাদে যোগ দিলেন শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, নীলরতন দত্ত, রানা সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ টলিউডের বিশিষ্টরা।

তাঁদের দাবি, লাগাতার সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হচ্ছেন অভিনেতারা। তাঁদের ছবি বিকৃতি করে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মিম বানিয়ে তাঁদের হেনস্থা করা হচ্ছে। এদিন অপরাধদমন শাখার দফতরে যাওয়ার আগে লালবাজারের সামনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বলেন, ‘অকারণে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হচ্ছেন অভিনেতারা। এ নিয়ে আগেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আজ এরকম অনৈতিক কাজকর্ম বন্ধ করতেই আমরা সবাই লালবাজারে উপস্থিত হয়েছি। আমরা এই বিষয়ে একটি লিখিত বিবৃতিত জমা দিয়েছি। যেখানে টলিউডের খ্যাতনামী দের সাক্ষর রয়েছে।’ জানা গিয়েছে, এদিন অপরাধদমন শাখার আধিকারিকদের সঙ্গে প্রায় ১ ঘন্টারও বেশি বৈঠক করেছেন টলিউড তারকারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়া এবং স্বরূপ আরও জানান, ‘নগরপাল এবং সাইবার অপরাধদমন শাখার উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথাবার্তা হয়েছে। শিল্পীদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। সাইবার হেনস্থা, ম্যানিপুলেশন করে ছবির রেটিং কমিয়ে দেওয়া, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া, এগুলো আমরা মেনে নেব না। তবে কর্তৃপক্ষ আমাদের অভিযোগ শুনেছেন। কড়া পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’

অন্যদিকে শ্রীকান্ত, নিসপাল রা জানান, “হুমকি, প্ররোচনামূলক আবহাওয়া টলিউডে ছিল না। এই অনৈতিকতা বন্ধ হোক আমরা সবাই চাইছি। প্রশাসন আমাদের পাশে আছে।” তবে ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে বারবারই দেবের নাম উঠেছে। কিন্তু এই প্রসঙ্গে কান না দিয়ে স্বরূপ জানিয়েছেন, এই অপসংস্কৃতির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের সবাইকে শাস্তি দিতে হবে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL