মুস্তাফিজকে সরানো BCCI-র সিদ্ধান্ত সঠিক, জানালেন প্রাক্তন ভারতীয় ব্যাটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে সরানোর ঘটনায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ফের স্পষ্ট। এই ঘটনাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

তিনি বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে চলা রাজনৈতিক টানাপোড়েনে শিকার মুস্তাফিজ। কথা বলতে গিয়ে পাক ক্রিকেটারদের কথাো বলেছেন তিনি। রাজনৈতিক সমস্যার কারণে আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছে তাঁরা। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, সেদিরে নজর রেখে একটা সিদ্ধান্ত বিসিসিআইকে নিতেই হতো। এই ঘটনা কলকাতা নাইট রাইডার্সের জন্য চ্যালেঞ্জ হলেও, বিসিসিআই-র সিদ্ধান্ত সঠিক।

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রমানকে দল থেকে সরানোর জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  তাঁর জায়গায় অন্য় ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবে KKR। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া মুস্তাফিজকে সরানোর কথা জানিয়েছেন। চলতি বছরের IPL নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দাম উঠেছিল মুস্তাফিজ রহমানের। এই দামে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১২ কোটি ৩৭ লক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার হিসেবেই পরিচিত। এর আগে আইপিএলে এত পরিমাণ টাকা পাননি তিনি। সব থেকে বেশি দাম পেয়েছিলেন ২০১৮ সালের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২ কোটি ২০ লক্ষ টাকায় খেলেছিলেন বাংলাদেশি এই পেসার। তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল। তাঁকে খেলানোর জন্য শাহরুখকে গদ্দার বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। মুস্তাফিজ রমানকে দল থেকে সরানোর নির্দেশ এসেছে। তাঁকে বাদ দেওয়ার কথা হতেই উচ্ছ্বসিত সঙ্গীত সোম।

 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের