টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, কারা রয়েছেন?

ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে চলা বিতর্কের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে চলা বিতর্কের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। IPL-এ বাংলাদেশী খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে কিনেছে KKR অর্থাৎ সুপারস্টার শাহরুখ খানের দল। এই মূহুর্তে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের হাতে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। সেই প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলের দলে নেওয়ার জন্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এই বিতর্কের মধ্যেই রবিবার (৪ জানুয়ারী) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে ১৫ জনের দল ঘোষণা করল BCB। তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অনেকে, যার মধ্যে রয়েছেন ছন্দ হারানো ব্যাটার জাকের আলি অনিক। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে কোন ফিফটি রান নেই অনিকের।সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন নিয়মিত। জাকেরের দুর্দশা চলছে ঘরোয়া ক্রিকেটে ও। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ১৫ জনের স্কোয়াডে অধিনায়ক লিটন দাস। সহ-অধিনায়ক সাইফ হাসান।

এছাড়া ১৫ জনের দলে থাকছে পাঁচজন পেসার। বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন তিনজন। এদিকে জাকের না থাকায় মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের পাশাপাশি আছেন শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। সাইফ হাসান ও তানজিদ হোসেন তামিম ওপেন করবেন। পারভেজ হোসেন ইমন চারে থাকবেন। পেস আক্রমণে সুযোগ মেলেনি রিপন মন্ডলের। তবে রয়েছেন একাধিক চেনামুখ। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। একই ভেন্যুতে ইতালি-ইংল্যান্ডের বিপক্ষেও খেলার কথা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের T20 বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের