‘সোনিয়া-মনমোহন আমার প্রতিবেশী’, দিল্লির বাংলোয় ফারাহ খানের সঙ্গে মনখোলা আড্ডা নীতিন গড়করির

ভারতের কিছু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব একসময় তাঁর প্রতিবেশী ছিলেন। সোনিয়া গান্ধি, মনমোহন সিংহ তাঁর বাড়ির পাশে থাকতেন। নীতিন তাঁদের বাড়িতে যেতেন। ময়ূরদের খাওয়াতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির বাড়িতে রান্না করতে গেলেন চলচ্চিত্র নির্মাতা এবং ডান্স কোরিওগ্রাফার ফারাহ খান। আর সেখানে গিয়েই চমকে গেলেন তিনি। জানতে পারলেন, একসময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও প্রয়াত প্রধান মন্ত্রী মনমোহন সিংহ তাঁর প্রতিবেশী ছিলেন। আসলে ফারাহ খান তাঁর ইউটিউব চ্যানেলে একটি দারুণ রান্নার শো চালু করেছেন। যেখানে তিনি দেশের বিভিন্ন খ্যাতনামীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে রান্না করেন। আর তা ব্লগের মাধ্যমে তুলে ধরেন। তেমনি এই শোয়ের অংশ হয়ে সম্প্রতি তিনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করির বাড়ি গিয়ে ছিলেন। তাঁর বাসভবন ঘুরে দেখেছেন।

এই সফরের একটি হালকা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। ব্লগে দেখা গিয়েছে, নীতিন গড়করী তাঁর বাড়ি ফারাহকে ঘুরে দেখাচ্ছেন। তখনই মন্ত্রী প্রকাশ করেন যে, ভারতের কিছু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব একসময় তাঁর প্রতিবেশী ছিলেন। সোনিয়া গান্ধি, মনমোহন সিংহ তাঁর বাড়ির পাশে থাকতেন। নীতিন তাঁদের বাড়িতে যেতেন। ময়ূরদের খাওয়াতেন। আর বিরোধী নেতা-নেত্রী নীতিনের প্রতিবেশী ছিলেন, তা শুনে আনন্দিত হয়ে ওঠেন ফারাহ।

 

মুহূর্তটি কাজে লাগিয়ে, ফারাহ তখন মজা করে গডকরীকে জিজ্ঞাসা করেন যে, তিনি এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কখনও প্রতিবেশী হিসেবে চিনি ভাগাভাগি করে নিয়েছেন কিনা? যা শোনার পর উপস্থিত সকলে হেসে ওঠেন। আর সোনিয়া ও মনমোহনকে নিজের প্রতিবেশী বলে ভ্লগের হাইলাইট হয়ে ওঠেন পরিবহন মন্ত্রী। ভিডিওতে গডকরির সঙ্গে তাঁর স্ত্রী কাঞ্চন গডকরিকেও দেখা গিয়েছে। নীতিন ও কাঞ্চন গড়কড়ি ৪১ বছর বিবাহিত। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ফারাহের সঙ্গে আলাপচারিতায় আরও বেশ কিছু উপাখ্যান শেয়ার করেছেন, যা নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?