নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন, রাজনৈতিক কাজিয়া তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শাসকদল তৃণমূল শুরু করল দেওয়াল লিখনের (Wall Writing) কাজ। ভোটের প্রার্থী,দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।SIR এর কাজ প্রায় শেষ, ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষনের ডঙ্কা বাজাবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে।আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায় ‘নন্দীগ্রাম’ (Nandigam) আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। ঠিক তেমন ভাবেই দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজলো?

নন্দীগ্রামে ভেকুটিয়া (Vekutia) অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল। তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে। নিজেদের অনেকটাই এগিয়ে রাখলো শাসক দল তৃণমূল। আরে দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয়,পূর্ণ মৃত হয়ে গেছে।২৬ সে তৃণমূলের বিসর্জন হবে।

তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে। এই দুর্নীতি মুছে ফেলার জন্য। তার জন্যই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হল ভোট যুদ্ধে নামার প্রস্তুতি।ইতিমধ্যেই নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী এবং পাল্টা দুর্নীতির পাঁচালীর ট্রাবলো ঘুরছে গ্রামের অলিন্দে। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হলেই শুরু হবে নন্দীগ্রামে ভোট যুদ্ধের প্রচার। প্রস্তুত উভয়পক্ষ।শুরু তার কাউন্ট ডাউন।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা