এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুমিছিলকে ‘‌স্বাভাবিক’‌ বলে দাবি শুভেন্দুর, অসংবেদনশীল মন্তব্যে তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এখন এসআইআর প্রক্রিয়া চলছে। আর তার জেরে বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। কাজের চাপ সহ্য করতে না পেরে বিএলও’‌দের মৃত্যু হচ্ছে। আর খসড়া তালিকায় নাম না থাকায় আতঙ্কে মারা যাচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকরা এসআইআর শুনানিতে লাইন দিয়ে ধকল সহ্য করতে না পেরে মারা যাচ্ছেন। সব মিলিয়ে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুমিছিলের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এটাকেই ‘‌স্বাভাবিক’‌ বলে অসংবেদনশীল মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে এখন বিতর্ক চরমে উঠেছে।

এদিকে এই এসআইআর প্রক্রিয়ার জেরে একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বিষয়টি নিয়ে নয়াদিল্লি পর্যন্ত পৌঁছে যান ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানে এই মৃত্যুমিছিল নিয়ে বিরোধী দলনেতা আজ রবিবার সংবাদমাধ্যমে বলেন, ‘‌গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনও কারণে কেউ মারা যাবেন না এমনটা তো হতে পারে না।’‌ এই মন্তব্য করার জেরে বাংলার মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। যার জেরে শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে এসআইআর শুনানি থেকে ফিরেই শনিবার জয়নগরের বাসিন্দা প্রবীণ নাগরিক নাজিতুল মোল্লার মৃত্যুর খবর সামনে আসে। পরিবারের অভিযোগ, অসুস্থ শরীরে নাকে অক্সিজেনের নল লাগিয়ে এসআইআর শুনানিতে হাজিরা দেন নাজিতুল মোল্লা। কিন্তু সেই ধকল এবং আতঙ্কে মৃত্যু হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শুনানি কেন্দ্রের বাইরে ‘‌মে আই হেল্প ইউ’‌ ক্যাম্প করে মানুষকে সহায়তা করছে। আর সেখানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী অসংবেদনশীল মন্তব্য করছেন। যা সরাসরি প্রভাব ফেলতে পারে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে।

এছাড়া এই মৃত্যুমিছিল নিয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌এই বিষয়ে কিছু টিপ্পনি করব না। তবে গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনও কারণে কেউ মারা যাবেন না এমনটা তো হতে পারে না। জন্ম–মৃত্যু একটা সার্কেল। প্রত্যেকদিনই ঘটে, প্রতি ঘণ্টাতেই ঘটে। সব জায়গাতেই রাজনীতি খোঁজা দরকার নেই।’‌ সুতরাং এই মৃত্যুমিছিলকে কার্যত ‘‌স্বাভাবিক’‌ বলে বোঝাতে চাইলেন তিনি। জবাবে কড়া নিশানা করে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন, ‘‌মানুষ হলে কেউ এমন মন্তব্য করতে পারেন না। একজন বৃদ্ধকে এই বয়সে এসে প্রমাণ দিতে হচ্ছে তিনি রোহিঙ্গা মুসলিম নন। কয়েক কিমি দূরে যেতে হচ্ছে ঠান্ডার মধ্যে। তার মধ্যে চিন্তা, আতঙ্কে মৃত্যু হলে সেখানে স্বাভাবিক বলা হচ্ছে।’‌

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL