করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সোমবার সকালে টুইটারে এই কথা নিজেই জানিয়েছেন ট্রুডো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন প্রায় সমগ্র দেশজুড়ে চলছে করোনার টিকা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের ‘ভয়ে’  ‘নিরাপদ স্থানে’ আশ্রয় পর্যন্ত নিতে হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে ঠিক সেই সময়েই জানা গেল করোনার থাবা পড়েছে কানাডার প্রধানমন্ত্রীর ঘরেও। জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার সকালে টুইটারে এই কথা নিজেই জানিয়েছেন ট্রুডো।

সোমবার ৩১ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো টুইটারে লেখেন, ‘আজ সকালেই আমার করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে এবং তাতে জানা গিয়েছে আমি করোনা আক্রান্ত হয়েছি। আমি সুস্থ রয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়ি থেকেই এক সপ্তাহ কাজ করব। এছাড়া এদিনও তিনি টুইটে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই বুধবার জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন যে তিনি একজন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এবং সেই কারণে তিনি করোনা বিধি মেনে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকবেন। এই ঘটনা প্রসঙ্গে জাস্টিন ট্রুডো গত ২৬ জানুয়ারি টুইটারে লিখেছিলেন, ‘বুধবার আমি জানতে পারি যে আমি সম্প্রতি একজন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছি। যদিও আমার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। কিন্তু তাও আমি করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপাতত আগামী কয়েকদিন বাড়িতে থেকেই কাজ করব।’ 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের