SIR শুনানিতে এবার ডাক পেলেন সাংসদ-অভিনেতা দেবও, সঙ্গে আর কাদের তলব?

২০০২ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়। যার ফলে শুনানিতে ডাক পেয়েছেন তাঁরা। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেবও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছাড়ছেন ঘাটালের তিনবারের সাংসদ তথা সুপারস্টার দেব, বহুদিন ধরেই এমন গুঞ্জন রয়েছে অভিনেতা দীপক অধিকারীকে নিয়ে। বিজেপি ঘেঁষা অভিনেতাদের নিয়ে তাঁর ছবিতে করা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা ইভেন্টে তাঁকে দেখতে না পাওয়া, এ সবকিছু তাঁর তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছিল। শুধু তাই নয়, টলিউড তারকাদের নিয়ে নানা বিকৃত ছবি, অনলাইনে হুমকি দেওয়া, এ নিয়েও বারবার দেবের নাম উঠে আসছিল। কিন্তু কোনও বিতর্ককে পাত্তা না দিয়ে সবসময়ে কুল মেজাজে থাকেন দেব। কিন্তু এবার পরিবার নিয়ে বিপাকে পড়লেন দেব। বর্তমানে রাজ্যজুড়ে SIR আতঙ্ক। এই নিয়ে প্রতিবাদেও সরব রাজ্যের শাসকদল।এনার্মুলেশন ফর্ম বিলি শেষে খসড়া তালিকা ঘোষিত হয়েছে। ২০০২ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়। যার ফলে শুনানিতে ডাক পেয়েছেন তাঁরা। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেবও। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও নোটিস ধরানো হয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।

তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে, কিন্তু কবে, তা জানানো হয়নি। তবে SIR শুনানির ডাক পাওয়া নিয়ে দেব এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু দেবকে শুনানিতে ডাকা নিয়ে তৃণমূলের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং জনপ্রতি নিধিকে এভাবে নোটিস পাঠানোল অর্থ হেনস্তা করা বোঝায়। সূত্রের খবর, দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তীতে বাবার কর্মসূত্রে মুম্বইতে চলে যান দেব এবং তাঁর পরিবার। বহু বছর পর অভিনয়সূত্রে কলকাতায় আসা তাঁর। এবং পাকাপাকিভাবে এখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি।

বর্তমানে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। পাশাপাশি তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জন্মস্থান ঘাটালের তিনবার সাংসদ হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের সাংসদ এলাকার মানুষদেরও নিয়মিত খেয়াল রাখেন তিনি। তাই এরকম একজন ব্যক্তিত্বকে এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে বলছে নির্বাচন কমিশন। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে। এটি নিছক হেনস্থা ছাড়া আর কিছুই না বলে অভিযোগ শাসক শিবিরের। এর আগে শুনানির নোটিস পাঠানো হয়েছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে কর্মসূত্রে সপরিবারে চলে আসেন কলকাতায়। অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময়ে ২০০২ সালের কোনও নথি দেননি তিনি। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে, তারকা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL