BJP-র IT সেলকে দিয়ে অসংবিধানিক অ্যাপ তৈরি করা হচ্ছে, অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপির আইটি সেলকে দিয়ে অগণতান্ত্রিক ও অসংবিধানিক অ্যাপ তৈরি করা হচ্ছে। সেই অ্যাপ দিয়ে এসআইআরের কাজ করা হচ্ছে। গঙ্গাসাগর থেকে ফিরে এমন ভাবেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, জীবিতদের মৃত দেখানো হচ্ছে। SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। অসুস্থ বৃদ্ধ মানুষকে টেনে আনা হচ্ছে শুনানি কেন্দ্রে। এগুলো ঠিক নয়।

সোমবার গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মুড়ি গঙ্গের ওপরে  ১৬৭০ কোটির ব্যয়ে ৪.৭৫ কিমি ৪ লেনের সেতুর শিলান্যাস করেছেন তিনি। সেখানেই একাধিক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করা হয়। সেখানেও এসআইআর নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, এসআইআর নিয়ে এবার আদালতে যেতে পারেন। প্রয়োজনে তিনি সওয়াল করবেন। তিনি প্রশ্ন তুলেছেন, আর কতজনের প্রাণ যাবে? অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। গায়ের জোরে এসআইআর কেন? ২ বছর ধরে এসআইআর করলে আপত্তি নেই।তাড়াহুড়ো করে এত মানুষের প্রাণ গেল। প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছে। মানুষকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে। নাম কেটে বাদ দিচ্ছে।

কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর বার্তা শুনে প্রশ্ন উঠেছে তাহলে কী এবার আইনের পথে শাসকদল? তিনি বলেছেন, এত মানুষকে যেভাবে হ্যারাজ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে লড়াই করা হবে। প্রয়োজনে মানুষের হয়ে সুপ্রিম কোর্টে প্লিড করবেন। মানুষের হয়ে কথা বলবেন তিনি। নাগরিক হিসেবে তিনি যেতেই পারেন। কী ধরনের হয়রানি হচ্ছে  সেটা তুলে ধরা হবে। এবার গঙ্গাসাগর থকে ফিরে তাঁর স্পষ্ট অভিযোগ, উল্টোপাল্টা কাজ করছে কমিশন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL