এক ঘন্টা ধরে এক্সজস্ট ফ্যানে আটকে চোর, রইল ভিডিও…

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরি করার পর চোর পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিতে। ধরা পড়ার জন্য তো আর চুরি করা হয় না।   কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমত সকলে অবাক। রাতের বেলায় একটি বাড়িতে চুরি করতে  ঢুকেছিল চোর।  কিন্তু তখনই বাধে বিপত্তি। চুরি করবে কি তার আগেই বাড়িতে লুকিয়ে প্রবেশের আগে আটকে গেলেন এক্সজস্ট ফ্যানে।

কোটায়  এমন একটি ঘটনা ঘটে যা পুরো এলাকাকে হতবাক করে দেয়। চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশের সময় এক যুবক  এক্সজস্ট ফ্যানে আটকা পড়ে। সে  এমন বেকায়দায় পরে যে সামনে বা পিছনে যেতে পারছিল না। ফলস্বরূপ, সে প্রায় এক ঘন্টা ধরে রান্নাঘরের এক্সস্ট ফ্যানের অর্ধেক ভেতরে এবং অর্ধেক বাইরে আটকে ছিল। এই ঘটনা দেখে বাড়ির দম্পতি, প্রতিবেশী এবং পুলিশ সকলেই হতবাক হয়ে যান। এক্সজস্ট ফ্যানে চোরের আটকে থাকার একটি ভিডিও  সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। বোরখেদা থানা এলাকার প্রতাপ নগরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত তার স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। বাড়িটি বন্ধ ছিল। এমন যে ঘটনা ঘটবে তা  কেউ আশা করেননি। রাত ১টার দিকে যখন তারা ফিরে আসেন, তখন  তাঁর  স্ত্রী বাড়ির মূল দরজা খোলার পরেই  স্কুটারের হেডলাইট রান্নাঘরে পড়ে ।  সেখানে দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায়। তারা  দেখতে পান,  রান্নাঘরের দেয়ালের একটি গর্ত থেকে একজন যুবকের শরীরের অর্ধেক ঝুলন্ত অবস্থায় রয়েছে।  বাকি অর্ধেক ভেতরে আটকে।  কিছুক্ষণের জন্য, তারা বুঝতে পারছিলেন না কী হচ্ছে।

সুভাষ কুমার এবং তার স্ত্রী চিৎকার শুরু করলে চোরের এক সহযোগী, যিনি বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন,  তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে  যায়। যুবকটি এক্সজস্ট ফ্যানের গর্ত দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করার সময়ে আটকা পড়ে গেলেন। বেরিয়ে আসার চেষ্টা  করার সময়ে তিনি আরও আটকে  যান। হাত-পা নাড়াচাড়া করতে করতে তিনি ব্যথায় কান্নাকাটি করতে শুরু করলে  ধীরে ধীরে, পাড়ার লোকেরা জড়ো হয়ে  যায়। কেউ কেউ পুলিশকে ফোন করলেন, আবার কেউ কেউ এই অদ্ভুত দৃশ্যের ভিডিও করতে লাগলেন।

আরও পড়ুন:  ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ায় ব্যান করা হল প্রাক্তন এই RCB তারকাকে

এই ঘটনা জানাজানি হতেই  প্রায় এক ঘন্টা ধরে পুরো এলাকায় ভিড় জড়ো হয়েছিল। চোরটিকে যন্ত্রণায় কাতরাতে  দেখে কেউ তাঁকে নিরাপদে বের করে আনার জন্য চেষ্টা করে আবার কেউ কেউ রেগে যায়, আবার কেউ কেউ তার জন্য করুণা দেখাতে শুরু করে।  এই সময় চোর বারবার  জল চাইলে মানবিকতা দেখিয়ে স্থানীয়রা তাকে  জল দেয়, যাতে তার অবস্থা আরও খারাপ না হয়।   আশঙ্কা ছিল যে বেশিক্ষণ আটকে থাকলে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পুলিশের  তদন্তে জানা  গিয়েছে যে, অভিযুক্ত যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিল, তাতে পুলিশের স্টিকার লাগানো ছিল।   প্রাথমিক তদন্তে আরও জানা  গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি পূর্বে চুরির সঙ্গে জড়িত ছিল। পুলিশ প্রথমে যুবককে শান্ত করে এবং তারপর তাকে নিরাপদে বের করার চেষ্টা শুরু করে। এক্সহস্ট ফ্যানের গর্তটি ছোট ছিল তাই যুবকের দেহটি ভেতরে আটকে গিয়েছিল। অনেক চেষ্টার পর, যুবককে বের করা হয়। পুলিশ তাকে হেফাজতে নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ